• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

ভূষণছড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি কাগুজে কলমে চিকিৎসক থাকলেও কর্মস্থলে নেই

পুলিন চাকমা,বরকল : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Jan 2014   Monday
ভূষণছড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র

ভূষণছড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র

 

রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের ভূষণছড়া বাজার কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও ব্যবসায়ী মোঃ আক্কাস আলী (৬০) বৃহষ্পতিবার ভূষণছড়া বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানে আলাপচারিতায় তার এলাকায় স্বাস্থ্যসেবা সর্ম্পকে জানতে গিয়ে তিনি এসব কথা জানান। স্বাস্থ্য সেবার ব্যাপারে শুধু আক্কাস আলী নয় ভূষণছড়া মধ্য পাড়ার আব্দুল সামাদ (৩৮) সুরমা বেগম (২৪) ফার্মেসী দোকানদার মোঃ হাফিজ উদ্দিনেরও একই কথা।

পন্ডিত পাড়া গ্রামের মুরব্বী ভৈরব জ্যোতি চাকমা বলেন, ভূষণছড়া ইউনিয়নের ৫টি ওয়ার্ডের পাহাড়ি-বাঙালীর প্রায় ১৪ হাজার মানুষের জন্য ভূষণছড়া গ্রামের স্বাস্থ্য সেবা কেন্দ্রটি গুরুত্বপূর্ন। কিন্তু আমাদের র্দূভাগ্যে চিকিৎসা দেয়ার জন্য প্রতিষ্ঠান থাকলেও চিকিৎসক নেই।

নাম প্রকাশে অনিচ্ছুক ভূষণছড়া বাজারের কয়েকজন দোকানদার দুঃখ করে বলেন স্বাস্থ্য সেবা কেন্দ্রটি সরকার স্থাপন করেছেন এলাকার মানুষদের চিকিৎসা দেয়ার জন্য। বর্তমানে স্বাস্থ্য সেবা কেন্দ্রতে চিকিৎসার পরিবর্তে স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় এলাকার উচ্ছৃংখল কিছু যুবক ও ব্যবসায়ীরা প্রতিরাতে মদ ও জুয়ার আড্ডাস্থলে পরিণত করেছেন বলে দোকানদারদের অভিযোগ।

ভূষণছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দিলিপ কুমার চাকমা ভূষণছড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চিকিৎসক না থাকায় এলাকার মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত থাকার বিষয়টি স্বীকার করে জানান, অবকাঠামোর সমস্যা হলেও চাকুরীজীবি হিসাবে চিকিৎকদের কর্মস্থলে উপস্থিত হয়ে চিকিৎসা সেবা দেয়া তাদের নৈতিক দায়িত্ব।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বোধিদত্ত বড়ুয়া বলেন ভূষণছড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রেটি স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে পরিচালিত হয়ে আসছে। চিকিৎসা কেন্দ্রটিতে সরকারী অনুমোদিত একজন চিকিৎসক, একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, একজন পরিদর্শিকা একজন ফার্মাসিস, একজন আয়া ও একজন পিয়ন থাকার কথা। আমার পরিবার পরিকল্পনা বিভাগ থেকে ওই স্বাস্থ্য কেন্দ্রে ভিজিটর আয়া ও পিয়ন তিনজনকে নিয়োগ দেয়া হয়েছে। বর্তমানে ভিজিটর বণিতা চাকমা মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। আয়া ও পিয়ন পদের দুজন বর্তমানে দায়িত্বে রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুইমিপ্রু রোয়াজার কাছে জানতে চাইলে তিনি জানান, স্বাস্থ্য বিভাগ থেকে ভূষণছড়া স্বাস্থ্য কেন্দ্রে সদ্য নিয়োগপ্রাপ্ত একজন চিকিৎসক নিয়োগ পেলেও ওই কেন্দ্রে থাকার ব্যবস্থা না থাকায় কর্মস্থলে স্থায়ীভাবে অবস্থান করে চিকিৎসা সেবা দেয়া সম্ভব নয়। তবে অতীতে চিকিৎসকরা বছরে একবারও কর্মস্থলে না থাকার বিষয়টি উল্লেখ করে তিনি আরও বলেন বর্তমানে চিকিৎসকরা মাসে একবার হলেও উপস্থিত হয়ে চিকিৎসা সেবা দেয়ার চেষ্টা করছেন। তবে অবকাঠামোর সুবিধা থাকলে স্থায়ীভাবে অবস্থান করে স্বাস্থ্য সেবা দেয়া সম্ভব হতো বলে তিনি মনে করেন।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ