• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    
 
ads

কাউখালীতে ছুরিকাঘাতে বৃদ্ধ খুন, আটক-২

কাউখালী প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Oct 2016   Saturday

রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়ায় সন্ত্রাীদের ছুরির আঘাতে ফজল হক (৬০) নামে এক বৃদ্ধ খুন হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।  এরা হল থুইসি মারমা (২৫) ও সাইন মারমা (২৬)। শনিবার বিকেলে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।

 

পুলিশ ও স্থানীয় ইউপি সদস্য মিলন কান্তি পালিত জানান, স্থানীয় বাসিন্দা ফজল হক (৬০) মুরগি বিক্রি করে দুপুরের দিকে বাড়ী ফিরছিলেন। এসময় হলুদিয়া পাড়া নামক স্থানে অজ্ঞাত দুই ী ছিনতাইকারী যুবক গতিরোধ করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ধ্বস্তাধস্তির এক পর্যায়ে ওই দুই যুবক ফজল হকের গলায় ছুরিকাঘাত করে মুরগি বিক্রির বারোশ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

 

এতে তিনি রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে দীর্ঘ সময় পড়ে থাকলেও বিকাল তিনটার দিকে স্থানীয় এক ব্যক্তি ফজল হককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে প্রতিবেশিদের খবর দেন। পরে স্থানীয়রা মুহুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সন্ধ্য সাতটার দিকে অতিরিক্ত রক্তক্ষরনের কারণে ফজল হকের মৃত্যু হয়।

 

এ ঘটনা জড়িত সন্দেহে বেতবুনিয়া ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের সহযোগীতায় স্থানীয়রা দুই যুবক থুইসি মারমা ও সাইন মারমাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এদের দুজনের বাড়ি একই ওয়ার্ডের ডায়লং পাড়া এলাকায়।

 

কাউখালী থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার তদন্ত চলছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ