• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    
 
ads

মহালছড়িতে সেনাবাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে বন্দুক যুদ্ধে নিহত ১:দুটি অত্যাধুনিক অস্ত্র উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Oct 2016   Friday

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা সদরের ভুয়াছড়ি ইউনিয়নে সেনাবাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অজ্ঞাতনামা এক সন্ত্রাসীর লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি চাইনিজ সাব মেশিনগান ও একটি এসএলআর উদ্ধার করেছে সেনা সদস্যরা। 

 

 ্একাধিক সূত্রে জানা যায়,বড় ধরণের সন্ত্রাসী তৎপরতা পরিচালনার জন্য একটি সন্ত্রাসী গ্রুপ বিভিন্ন অঞ্চল থেকে শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার ভুয়াছড়ি ইউনিয়নের অনিকা মেম্বার পাড়ায় জড়ো হচ্ছিল।

 

এতে গোপণ সংবাদের ভিত্তিতে খবর পেয়ে  সেনা বাহিনীর একটি পেট্রোল দল ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা সেনাবাহিনীর উপর গুলিবর্ষণ করতে থাকে। এসময় সেনাবাহিনীও পাল্টা গুলি চালালে উভয়ের মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এ সময় তার কাছে থাকা একটি চাইনিজ সাব মেশিনগান উদ্ধার করা হয়। তবে তাৎক্ষনিকভাবে নিহতের নাম জানা যায়নি। পরে ঘটনাস্থলে আরো তল্লাশী চালিয়ে আরো একটি এসএলআর উদ্ধার করা হয়। সেনা সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখে তল্লাশী অব্যাহত রেখেছেন।


খাগড়াছড়ি সেনা রিজিয়নের জিএসও-টু (আই) মেজর ফেরদৌস হোসেন ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, গোপণ সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল ওই এলাকা ঘিরে ফেললে ইউপিডিএফের একটি সন্ত্রাসী গ্রুপ সেনা টহলের ওপর গুলি চালায়।

 

এতে সেনা সদস্যরা পাল্টা গুলি ছুঁড়তে শুরু করলে সন্ত্রাসীদের অধিকাংশ পালিয়ে যায়। গোলাগুলি শেষে ঘটনাস্থল থেকে একটি মরদেহ পাওয়া যায় এবং ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে একটি এসএমজি ও একটি এসএলআর উদ্ধার করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ