• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    
 
ads

জুরাছড়িতে ইয়াবাসহ এক যুবক আটক

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Oct 2016   Wednesday

রাঙামাটির জুরাছড়ি উপজেলায় সেনা বাহিনী অভিযান চালিয়ে বুধবার সন্ধ্যায় ইয়াবাসহ কমেন চাকমা ওরফে মেন্ত (২৪) নামের  এক যুবককে আটক করেছে।

 

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যার দিকে ১০ থেকে ১৫ হাজার ইয়াবা জুরাছড়ি উপজেলায় প্রবেশের কথা ছিল বলে গোপণ সংবাদের খবর পায় স্থানীয় গোয়েন্দারা। তারই ভিত্তিতে যক্ষা বাজার সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আউয়ালের নেতৃত্ব রাঙামাটি শহর থেকে যাওয়া একটি যাত্রীবাহী লঞ্চে তল্লাশি চালায়। এসময় সন্দেভাজন হিসেবে কমেন চাকমা শরীর ও ব্যাগে তল্লশি চালিয়ে ৯৫ ফিস ইয়াবা উদ্ধার করা হয়।  পরে ইয়াবাসহ আটক যুবককে জুরাছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।  আটক ব্যক্তি জুরাছড়ি ইউনিয়নের ডেবাছড়া গ্রামের কিরণ জয় চাকমার কণিষ্ঠ ছেলে।

 

সিনিয়র ওয়ারেন্ড অফিসার মোঃ আউয়াল জানান, আটককৃত কমেন চাকমা ওরফে মেন্তকে থানায় হস্তান্তর করা হয়েছে।

 

জুরাছড়ি থানার পরিদর্শক মোঃ আলমগীর জাহান সত্যতা স্বীকার করে জানান,  আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার দেওয়ার তথ্যের ভিত্তিতে ইয়াবা বহনকারীদের আটকের অভিযান পরিচালনা করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ