• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    
 
ads

বরকলে ভারতীয় মদ ও দেশীয় চোলাই মদসহ ৪জন আটক

পুলিন চাকমা,বরকল (রাঙামাটি) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Oct 2016   Friday

বরকল উপজেলা সদর ২২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জোনের টহল দল ও সুবলং সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে তল্লাসী চালিয়ে বৃহষ্পতিবার পৃথক পৃথক ভাবে দুটি দেশীয় ইঞ্জিন চালিত ট্রলার বোট থেকে ২৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয় এবং ১০ বোটল দেশীয় চোলাই মদসহ ৪জনকে আটক করেছে।

 

বিজিবি ও পুলিশ জানায়, বৃহষ্পতিবার সকালে সীমান্তবর্তী ছোট হরিণা থেকে রাঙামাটিগামী একটি ট্রলার বোট উপজেলা সদর জোন ঘাটে থাকা অবস্থায় বিজিবি জোনের টহল দল তল্লাসী চালিয়ে বোটের নিচ থেকে  ২৭ বোতল ভারতীয় মদ(অফিসার চয়েস) মালিক বিহীন অবস্থায় উদ্ধার করে।

 

পরে বিকালে রাঙামাটি হয়ে জুরাছড়িগামী একটি ট্রলার বোট সুবলং সেনাবাহিনীর সাব জোনের ঘাটে পৌছলে সেনাবাহিনী ও পুলিশ তল্লাসী চালায়। এতে ১০ বোতল দেশীয় চোলাই মদসহ চার জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

 

আটককৃতরা হলেন-,রাঙামাটির কল্যাণপুর এলাকার বাসিন্দা মৃত অমলেন্দু চাকমার পুত্র তাপস চাকমা (২৭) জুরাইছড়ি শিলছড়ি এলাকার বাসিন্দা দুঙু বাপ চাকমার পুত্র বাবুল চাকমা (৩৩) জুরাছড়ির ঘিলাতুলির বাসিন্দা লক্ষীন্দ্র লাল চাকমার পুত্র জ্যোতি রায় চাকমা (৫২) ও জুরাছড়ির চটপটি ঘাট এলাকার বাসিন্দা মৃত শান্তি আসামের পুত্র বিজয় আসাম (৪৫)।

 

 বরকল মডেল থানার এসআই জীবন রায় চৌধুরী ভারতীয় মদ ও দেশীয় চোলাই মদসহ ৪জনকে আটক করার বিষয়টি স্বীকার করে জানান তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ