• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

ভ্রাম্যমান আদালতের অভিযানে
কাউখালীতে পাহাড় কাটাসহ বিভিন্ন অপরাধে তিন জনকে কারাদন্ড

কাউখালী প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Oct 2016   Friday

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার কাউখালীতে  অভিযান চালিয়ে তিন জনকে পাহাড় কাটাসহ ভিন্ন ভিন্ন অপরাধে আটক করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

 

জানা যায়, ইটভাটার মাটির জোগান দিতে পুরো কাউখালী জুড়ে চলছে পাহাড় কাটার মহোৎসব। উপজেলার ব্রিকফিল্ড পাড়া হিসেবে খ্যাত সুগারমিল আদর্শগ্রাম, গাড়ীছড়া, তারাবনিয়াসহ আশপাশের অন্তত ১০ ইটভাটায় দিন রাত প্রকাশ্যে এসব পাহাড় নিধন চলছে।  শুক্রবার  গোপণ সংবাদের ভিত্তিতে কাউখালী উপজেলার বিভিন্ন স্থানে  জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট  (এনডিসি) মোঃ ফারুক সুফিয়ান এ অভিযান পরিচালনা করেন।

 

এসময় তিন জনকে পাহাড় কাটাসহ ভিন্ন ভিন্ন অপরাধে আটক করে দন্ডিত করেন।  দন্ডপ্রাপ্তরা হলেন, আবুল বশর (৩৫), নাসের হুসেন (৪৬), হোসেন আহাম্মদ (৫৯)। এদের মধ্যে আবুল বশর ও নাসের হুসেন ড্রাইভারকে পাহাড় কেটে ইট তৈরীর কাজে অবৈধভাবে মাটি মজুদের দায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ইউবিএম ইট ভাটার ম্যানেজার হোসেন আহাম্মদকে সরকারী সম্পদ ধ্বংস করে পাহাড় কাটার দায়ে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

 

এছাড়াও নিয়মবহির্ভূতভাবে ধারন ক্ষমতার বাইরে ইট বহন করে রাস্তার ক্ষতিসাধন করায় ৬টি ট্রাকের প্রায় সাত হাজার ইট নিলাম দেয়া হয়। জব্দ করা হয়েছে ইটভাটা ইউবিএম ও কেবিএম’র ৪টি মাটি কাটার স্কেভেটর।

 

 ইটভাটার শ্রমিক ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে জেবিএম ইটভাটার মালিক পাইথুই অং মারমা প্রকাশ পার্থিক বাবু, ইউবিএম এর মালিক রিদোয়ান, কেবিএম এর মালিক ছৈয়দ কোম্পানি ও দিদার কোম্পানি ব্যাপক হারে পাহাড় কেটে সাবাড় করে চলেছেন।

 

যদিও ভ্রাম্যমান আদালতের অভিযানে খবরে ইটভাটাগুলোর মালিক ও ব্যবস্থাপকেরা আগেই সটকে পড়ে। উপজেলার সুগারমিল আদর্শগ্রাম, গাড়ীছরা, ডাক বাংলো, তারাবনিয়া, মাঝের পাড়াসহ আশপাশের অন্তত ১০ ইটভাটায় গত একমাস যাবৎ পাহাড় কাটার মহোৎসব চলছে।

 

সরজমিন ঘুরে দেখা যায়, প্রতিটি ইটভাটায় দু’ থেকে চারটি পর্যন্ত স্কেভেটর মজুদ রাখা হয়েছে। এসব মাটি কাটার যন্ত্র দিয়ে নিমিষেই কেটে ফেলা হচ্ছে কালের স্বাক্ষী পরিবেশের অন্যতম ধারক এসব পাহাড়। রাত দিন প্রকাশ্যে এসব পাহাড় কেটে প্রতিটি ইটভাটার জন্য মজুদ করা হচ্ছে মাটি।

 

কাউখালী উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আখতার জানান, অবৈধ ইটভাটা ও পাহাড় নিধনকারীদের বিরুদ্ধে সামনের দিনগুলোতে আরো কঠোর অভিযান পরিচালনা করা হবে।

 

জেলা প্রশাসনের এনডিসি মোঃ ফারুক সুফিয়ান সাংবাদিকদের জানান, এ অভিযান অব্যাহত থাকবে। সরকারী সম্পদ নষ্টকারীরা যত ক্ষমতাধরই হোক তাদের ছাড় দেয়া হবে না।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ