• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

রাঙামাটির কাপ্তাই হ্রদের পানিতে ডুবে এক যুবকের মৃত্যূ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Oct 2016   Sunday

রাঙামাটি শহরের নতুন বাস ষ্টেশন সংলগ্ন শান্তি নগর এলাকায় কাপ্তাই হ্রদেহ্রদের পানিতে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার এ ঘটনা ঘটেছে। মৃত যুবকের নাম মো. জামাল (২৬)।

 

পুলিশ জানায়, রোববার  সকাল সাড়ে ৮টার দিকে জামাল ঘর থেকে বের হয়ে প্রতিদিনের মত নিজে নৌকা চালিয়ে কাজে যাচ্ছিল। এসময় নতুন বাস ষ্টেশন সংলগ্ন শান্তি নগর এলাকায় কাপ্তাই হ্রদের মাঝপথে হঠাৎ নৌকা থেকে পানিতে পড়ে যান। সাঁতার না জানার কারণে গভীর পানিতে তলিয়ে যায় সে। পরে খালি নৌকা নদীতে ভাসতে দেখে স্থানীরা তাকে খোঁজাখোজির শুরু করেন। দীর্ঘক্ষণ তাকে খুজে না পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরির দল তার লাশ উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

রাঙামাটি কোতয়ারী থানার এস আই সৌরজিৎ জানান, জামাল উদ্দিন এক জন মৃগী রোগী ছিলেন বলে তার পরিবার পুলিশকে জানিয়েছেন। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

  

রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র মোঃ জামাল উদ্দিন ঘটনার নিশ্চিত করে জানান, নিহতদের লাশ উদ্ধারের পর রাঙামাটি সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের নিহত মরদেহ স্বজনের কাছে হস্তানার করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ