• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    
 
ads

পিসিপি’র নেতা গ্রেফতারের প্রতিবাদে সোমবার পানছড়িতে অর্ধ দিবস সড়ক অবরোধ

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Oct 2016   Sunday

ইউপিডিএফ সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদের(পিসিপি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিপুল চাকমা রোববার পুলিশ গ্রেফতার করেছে। প্রধানমন্ত্রীর জনসভায় বাধা দেয়াসহ পানছড়ি ও খাগড়াছড়ি সদর থানায় ১৭টি মামলার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। 

 

এদিকে পিসিপি`র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিপুল চাকমা গ্রেফতারের প্রতিবাদে সোমবার পানছড়ি উপজেলায় অর্ধ দিবস সড়ক অবরোধের ডাক দিয়েছে পিসিপি পানছড়ি উপজেলা শাখা।

 

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আব্দুল জব্বার  জানান, বিপুল চাকমার বিরুদ্ধে ২০১৩ সালে প্রধানমন্ত্রীর জনসভায় বাধা দেয়াসহ পানছড়ি ও খাগড়াছড়ি সদর থানায় ১৭টি মামলা রয়েছে। এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং খাগড়াছড়িতে প্রেরণ করা হয়েছে।


বিপুল চাকমার পিতা সুনয়ন চাকমা বলেন সকালে বিপুল চাকমা তাঁর অসুস্থ মায়ের চিকিৎসা করাতে গাড়ি যোগে চট্টগ্রাম যাচ্ছিল। এসময় পানছড়ির থানার সামনে গাড়ি থামিয়ে অসুস্থ মায়ের সামনে পুলিশ তাঁকে আটক করে।


এদিকে, কন্দ্রীয় সাধারণ সম্পাদক বিপুল চাকমাকে গ্রেফতারের প্রতিবাদে রোববার পানছড়িতে বিক্ষোভ-সমাবেশ করেছে পিসিপির ও গণতান্ত্রিক যুব ফোরাম। পানছড়ি কলেজ গেইট এলাকায় পিসিপি কার্যালয়ে সামনে প্রতিবাদ সমাবেশে অন্যান্যর বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা শাখার পাহাড়ী ছাত্র পরিষদের সভাপতি রুপায়ন চাকমা, সাধারণ সম্পাদক মিন্টু চাকমা ও পিসিপি পানছড়ি কলেজ শাখার সাধারণ সম্পাদক সজীব চাকমা প্রমূখ।


এর আগে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পোড়াবাড়ি থেকে শুরু হয়ে পানছড়ি কলেজ গেইট এলাকায় পিসিপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।

 

সমাবেশ নেতৃবৃন্দ পিসিপি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিপুল চাকমাকে গ্রেপ্তারের প্রতিবাদে খাগড়াছড়ির পানছড়িতে অর্ধ দিবসসড়ক অবরোধের কর্মসূচি ঘোষনা দেন এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ