• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

দুর্ঘটনায় গুরুত্বর আহত সাংবাদিক হরিকিশোর চাকমার মস্তিস্কে সফল অস্ত্রোপচার, জ্ঞান ফিরেছে

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Oct 2016   Saturday

শুক্রবার রাতে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়(পিজি হাসপাতাল) হাসপাতালে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুত্বর আহত দৈনিক প্রথম আলোর রাঙামাটি অফিসের স্টাফ রিপোর্টার হরিকিশোর চাকমার মস্তিস্কে সফল অস্ত্রোপচার হয়েছে । শনিবার সকালে তার জ্ঞান ফেয়ার পর একটু কথা বলার চেষ্টা করেছেন।

 

উল্লেখ্য, গেল  বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে দৈনিক প্রথম আলোর রাঙামাটি অফিসের স্টাফ রিপোর্টার হরিকিশোর চাকমা শহরের রাজবাড়ী এলাকা থেকে নিজেই মোটরসাইকেল চালিয়ে রাঙ্গাপানিস্থ নিজ বাসায় ফিরছিলেন। এসময় শহরের ভেদভেদিস্থ রাঙামাটি সাংস্কৃতিক ইনস্টিটিউট এলাকায় পৌছলে হঠাৎ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা কবলে পড়লে তিনি গুরুত্বর আহত হন। পরে পথচারীরা রাস্তায় উপর  তাকে পড়ে থাকতে  দেখে দ্রুত উদ্ধার করে রাঙামাটি  জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থায় অবনতি ঘটলে তাকে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে স্থানান্তর করা হয়। তার মস্তিস্কে প্রচুল রক্তক্ষরণ হয়েছে ও চোখের নিচে মারাত্নক আঘাত পান। পরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম  থেকে ঢাকায়  বঙ্গবন্ধু শেখ মুজিব  মেডিকেল বিশ্ববিদ্যালয়(পিজি হাসপাতাল) হাসপাতালে ভর্তি করা হয়।

 

সাংবাদিক হরিকিশোর চাকমার সাথে থাকা দীপেন চাকমা জানান,বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়রে(পিজি) নিউরো সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা: আখলাক হোসেন খানের নেতৃত্বে শুক্রবার রাত ১২টায় অস্ত্রোপচার শুরু করেন। দীর্ঘ  ৪ থেকে ৫ ঘন্টা চেষ্টার পর সফল অস্ত্রোপচার সম্পন্ন করেছেন। শনিবার সকালে তার জ্ঞান ফেয়ার পর একটু কথা বলার চেষ্টা করেছেন। তবে পাশে থাকা তার বড় ছেলে আশুতোষ চাকমাকে তিনি চিনতে পেরেছেন। এখনো পোস্ট  অপারেটিভ রুমে তাকে রাখা হয়েছে। তাকে অক্সিজেন এবং ঘুমের ঔষধ দেয়া হচ্ছে।

 

তিনি আরো জানান, শনিবার দুপুরের করা এক্সরে রিপোর্ট দুজন  অর্থোপেডিকসের  চিকিৎসক তাকে দেখে গেছেন। তারা জানিয়েছেন হরিকিশোর চাকমার ভাগ্য ভাল যে হাড় ভেঙে গেলেও হাড় এখনো পজিশনে  রয়েছে। যার কারণে ভয়ের কিছু নেই।  সেজন্য সার্জারির প্রয়োজন নেই।সম্পুর্ণ বিশ্রামএবং নড়াচড়া না করলে আস্তে আস্তে হাড় জড়া লাগবে।শুধুমাত্র কনজারভেটিভ ট্রিটমেন্ট করতে হবে। 

 

দীপেন জানায়, চিকিৎসকরা তাদেরকে জানিয়েছেন অপারেশন সংক্রান্ত আপাতত কোন জটিলতা নেই। তবে ব্রেইন এবং মাথায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা রক্ত জমে রয়েছে,  যা অপারেশনের সময় বের করা যায় না। কিন্তু তা মারাত্বক ধরণের কিছু নয়। শুধু নড়াচড়া না করলে এবং সম্পুর্ণ বিশ্রামে থাকলে ধীরে ধীরে সেগুলো কমে যাবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ