• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে এসএনএন টোয়েন্টিফোর ডট কমের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Nov 2016   Thursday

বৃহস্পতিবার জাতীয় অনলাইন পোর্টাল এসএনএন টোয়েন্টিফোর ডট কমের রাঙামাটি জেলার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


শহরের বনরূপাস্থ’ রেইনবো রেস্টুরেন্ট এন্ড চাইনিজ কফি হাউজে প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি ছিলেন এসএনএন টোয়েন্টিফোর ডট কমের সম্পাদক ও প্রকাশক এসএম শহিদুল্লাহ।

 

পার্বত্য অঞ্চলের টোয়েন্টিফোর ডট কমের ব্যুরো প্রধান এম.কামাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এসএনএন২৪.কমের নির্বাহী সম্পাদক মোরশেদ হোসেন চৌধুরী,এসএনএন২৪.কমের ষ্টাফ রিপোর্টার এসএম ফখরুল ইসলাম। বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি এলাকার বিশিষ্ট সমাজ সেবক ডা. আকতার হোসেন ও এসএনএন২৪.কমের ফটো সাংবাদিক শ্যামল নন্দী।


প্রতিনিধি সম্মেলনে প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন রাঙামাটি সদর উপজেলা প্রতিনিধি মো.জামাল উদ্দিন, জুরাছড়ি উপজেলা প্রতিনিধি সুমন্ত চাকমা, বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি জগৎ দাশ, বিলাইছড়ি উপজেলা প্রতিনিধি পুস্প মোহন চাকমা, নানিয়ারচর উপজেলা প্রতিনিধি মো.শফিকুল ইসলাম ও বরকল উপজেলা প্রতিনিধি আবদুর রহিম প্রমুখ।


প্রতিনিধি সম্মেলনে এসএনএন টোয়েন্টিফোর ডট কমের সম্পাদক এসএম সহিদুল্লাহ বলেন, মফস্বলের সাংবাদিকেরা হল পত্রিকায় নিউজ পরিবেশনের হাতিয়ার। মূলতঃ পত্রিকা ও অনলাইন পোর্টালে যে সকল নিউজ ছাপানো হয় তার বেশীর ভাগ নিউজই মফস্বল হয়ে যায়। তাই একটি পত্রিকার জন্য মফস্বল সাংবাদিকদের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ।


তিনি আরো বলেন, এসএনএনটোয়েন্টিফোর ডট কম পুরোপুরি জনসেবা ও জনস্বার্থে সম্পূর্ণ রুপে কাজ করে মেহনতি ও দুঃখী এবং হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াবে। এসএনএন বর্তমানে পৃথিবীর প্রায় ১৩৪টি দেশে প্রতিনিয়ত লগিং করছে গ্রাহকরা।


এসএনএন টোয়েন্টিফোর ডট কমের নির্বাহী সম্পাদক মোরশেদ হোসেন চৌধুরী বলেন, মফস্বল সাংবাদিকতায় অনেক প্রতিকূলতা পেরিয়ে সংবাদ সংগ্রহ করতে হয়। তাই মফস্বল সাংবাদিকেরা অনেক শ্রম দিয়ে সংবাদ সংগ্রহ করে সেই সংবাদ পত্রিকায় বা অনলাইনে প্রেরণ করেন। তাই এসএনএন সব সময় মফস্বল সাংবাদিকদের অগ্রাধিকার দেবে। এসএনএন পাশে থাকবে।


এসএনএন টোয়েন্টিফোর ডট কমের ষ্টাফ রিপোর্টার এসএম ফখরুল ইসলাম বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী এক অনুষ্ঠানে বলেছিলেন এখন আর কাগজে লেখার যুগ নেই। কাগজে লেখার যুগ শেষ এখন অনলাইনের যুগ তাই আজ আমরা অনলাইনের কথা বলতে এসেছি। আর সেই অনলাইন হল আর্ন্তজাতিক মানের জাতীয় অনলাইন দৈনিক এসএনএন টুয়োন্টি ফোর ডটকম।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ