• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    
 
ads

বরকলে জমি সংক্রান্ত বিরোধে জের ধরে এক নারী গুরুত্বর আহত

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Nov 2016   Friday

রাঙামাটির বরকল উপজেলার আইমাছড়া ইউনিয়নের কলাবুনিয়া বাজারে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মারামারিতে কাজল বেগম (২৬) নামে এক মহিলা গুরুতর আহত হয়েছেন। আহত মহিলাকে বরকল স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর জেলা সদরের জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। গেল বৃহষ্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে।


পুলিশ ও এলাকাবাসীরা জানায়, গেল বৃহষ্পতিবার সন্ধ্যা ৬টায় কলাবুনিয়া বাজারে জমি বিরোধকে কেন্দ্র করে মোঃ আসাদ,শরীফুল নান্নুর সাথে সুমনের বাক-বিতন্ডা হয়। কথাকাটাকাটির এক পর্যায়ে আসাদ শরীফুল ও নান্নু সুমন কে দোকান থেকে বের করে মারধর শুরু করলে সুমনের বোন কাজল বেগম ভাইকে বাচাঁতে এগিয়ে গেলে প্রতিপক্ষরা দা দিয়ে তার উপর আক্রমন করেন। এতে কাজল বেগম তার দু হাতে ও মাথায় গুরুতর আহত হন। পরে কাজল বেগমকে প্রথমে উপজেলা সদরের হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর জেলা সদরের জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।


আহত কাজল বেগমের ভাই সুমন জানান, ২০ বছর আগে মোঃ আসাদের কাছ থেকে তার বাবা আবদুল লতিফ আকন্দ জমি ক্রয় করে। ওই জমিতে বর্তমানে তারা ভোগ দখলে রয়েছে। কিন্তু ওই জমি শরীফুল তাদের বলে দাবী করে আসছেন গেল কয়েক মাস ধরে। এমনকি আসাদ ও সেই জমি বিক্রি করে নাই বলে উল্টো কথা বলা শুরু করলে দু পক্ষের মধ্যে বাক বিতন্ডার পর মারামারি শুরু হলে তার দোকান ভাংচুর করে ২লক্ষ ৮০ হাজার টাকা ও তার বোনের গলার স্বর্ণের চেইন কেড়ে নেয় বলে তার অভিযোগ। সুমন আরো জানান, তাকে মারধরের হাত থেকে বাচাঁনোর জন্য তার বোন কাজল বেগম এগিয়ে এলে প্রতিপক্ষরা দা দিয়ে কুপিয়ে গুরুতর ভাবে জখম করে।


ঘটনার অভিযুক্ত শরীফুল ইসলাম ও আসাদ মারধরের কথা অস্বীকার করে জানান, তারা কোন কাজল বেগমকে মারধর করেননি। তাদের উল্টো অভিযোগ লতিফ আকন্দ তার ছেলে সুমন সুজন ও কাজলি বেগম তাদেরকে মারধর করেছেন। আসাদ মিয়া লতিফ আকন্দের কাছে কোন জমি বিক্রি করে নাই। ভুয়া দলিল করে লতিফ আকন্দ তার জমি ভূয়াঁ কাগজপত্র করে নিজেদের নামে করে নিয়েছেন বলে উল্টো আসাদ মিয়ার অভিযোগ। আসাদ মিয়া আরো জানান,ঘটনার পর থেকে তার জামাই নান্নুকে খুজেঁ পাওয়া যাচ্ছে না জানান।


এ ব্যাপারে বরকল মডেল থানার এস আই জীবন রায় চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মারামারি হয়েছে বলে লোক মুখে শুনেছি। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে। এখনো কোন পক্ষ থেকে মামলা করেননি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ