• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    
 
ads

প্রোগ্রেসিভের উদ্যোগে চৈছড়ি পাড়ায় মাঠ পর্যায়ে জ্ঞান বিনিময় কর্মসুচির আয়োজন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Nov 2016   Sunday

রাঙামাটির নানিয়ারচরের ঘিলাছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের চৈছড়ি পাড়ায় উপকারভোগীদের নিয়ে প্রকল্পের কর্মকৌশল, ভূমিকা এবং বাস্তবায়িত প্রকল্পে সফলতা তুলে ধরতে এবং শিক্ষনীয় হিসেবে মাঠ পর্যায়ে জ্ঞান বিনিময় কর্মসূচী আয়োজন করা হয়।

 

মঙ্গলবার চৈছড়ি পাড়ায় আয়োজিত এনজিও ফোরাম ফর পাবলিক হেল্থ ও সহযোগী সংস্থা প্রোগ্রেসিভের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ত্রিদীপ কান্তি দাশ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ এর তথ্য কর্মকর্তা অম্লান চাকমা, এনজিও ফোরামের কর্মকর্তা রাফি, এ্যাডভোকেসি যোসেফ হালদার, প্রোগ্রেসিভ এর নির্বহী পরিচালক সুচরিতা চাকমা’সহ জেলা প্রশাসন, উপজেলা পরিষদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠান শেষে উপস্থিত প্রতিনিধিরা প্রকল্পের সুবিধাভোগী, গ্রাম উন্নয়ন কমিটি এবং ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের সাথে প্রকল্পের সফলতার কৌশলসমূহ বিস্তারিত আলোচনা করে চৈছড়ি গ্রামে স্থাপিত গ্রাভিটি ফ্লো সিষ্টেম এর মাধ্যমে পানি সরবরাহ এর প্রযুক্তি পরিদর্শন করেন।

 

প্রগ্রেসিভের নির্বাহী পরিচালক সুচরিতা চাকমা জানান, এ প্রকল্পের আওতায় স্থানীয় বিভিন্ন সমস্যা সমূহ এবং প্রয়োজনীয় চাহিদাসমূহ গ্রাম উন্নয়ন কমিটির মাধ্যমে এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের আবেদনের মাধ্যমে ইউনিয়ন পরিষদ তার নির্দিষ্ট কর্মপরিধির মধ্য থেকে এবং চলমান প্রকল্পের মাধ্যমে সুশাসন, জবাবদিহিতা এবং স্বচ্ছতার সহিত সবচেয়ে পিছিয়ে পড়া এবং দূর্গম এলাকার জনসাধারনের নিরাপদ পানির প্রাপ্তি নিশ্চয়তার লক্ষ্যে বিভিন্ন ধরনের পানি প্রযুক্তি (গ্রাভিটি ফ্লো সিষ্টেম, স্প্রিং ওয়াটার কেপিং সিষ্টেম, রিংওয়েল, ডিএপি) স্থাপন করা করে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ