• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের সহায়তাকারীদের মৌসুমব্যাপী প্রশিক্ষনার্থীদের সনদ বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Nov 2016   Tuesday

পার্বত্যাঞ্চলে কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্প (২য় পর্যায়) সমন্বিত খামার ব্যবস্থাপনা কৃষক মাঠ স্কুল বিষয়ে সহায়তাকারীদের (৬ষ্ট ও ৭ম ব্যাচ) মৌসুমব্যাপী প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ-সিএইচটিডিএফ-ইউএনডিপি’র বাস্তবায়নে এবং ড্যানিডা অর্থায়নে জেলা প্রাণী সম্পদ বিভাগের প্রশিক্ষণ কেন্দ্রে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

 

প্রাণী সম্পদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আলমগীর চৌধুরী, এটিআর এর মূখ্য প্রশিক্ষক প্রবন কুমার চাকমা, ইউএনডিপির রাঙামাটি জেলা কর্মকর্তা ঐশ্বর্য্য চাকমা প্রমূখ। স্বাগত বক্তব্য দেন কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের জেলা কর্মকর্তা সুকিরণ চাকমা।

 

অনুষ্ঠান শেষে জেলার বিভিন্ন উপজেলার ৪৩জন অংগ্রহণকারী প্রশিক্ষানার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এ দেশের অর্থনীতির মূল চালিকা শক্তিও কৃষি ও কৃষকরা।

 

দেশের জনসংখ্যা বৃদ্ধি এবং জমির হ্রাসের প্রেক্ষাপটে মানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বিধানের জন্য পাশাপাশি কৃষকের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকার গ্রহণ করেছেন বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ। এরই প্রেক্ষিতে এই প্রকল্প। তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে কৃষক মাঠ স্কুল সহায়তাকারীদের কৃষি, প্রাণী ও মৎস্য সম্পদের উন্নয়নে প্রশিক্ষণ প্রদান করছেন।

 

তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষনার্থীদের উদ্দ্যেশে বলেন, এই প্রশিক্ষণ হতে অর্জিত জ্ঞানগুলো আপনারা আপনাদের গ্রামে কৃষি উন্নয়নে গ্রহণ করবেন এবং অন্যদেরকেউ অভিজ্ঞতা বিনিময় করবেন। এতে করে এ অঞ্চলের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। 

 

তিনি আগামীতেও পার্বত্য অঞ্চল তথা দেশের খাদ্য ও পুষ্টি চাহিদা মেটাতে কৃষকদের অগ্রণী ভুমিকা রাখার আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ