• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

লামায় বিজিবি ক্যাম্প পুর্ণবহাল রাখতে স্থানীয়দের মানববন্ধন অনুষ্ঠিত

Published: 29 Nov 2016   Tuesday

বান্দরবানের লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের বিজিবি ত্রিশডেবা বিওপি ক্যাম্প প্রত্যাহারের প্রতিবাদে মঙ্গলবার মানববন্ধন করেছে স্থানীয় জনসাধারণ।

 

বিজিবি ত্রিশডেবা বিওপি ক্যাম্প প্রত্যাহারের প্রতিবাদে ফাঁসিয়াখালী বনপুর বাজারে স্থানীয় ৫শতাধিক নারী-পুরুষ মানববন্ধনে অংশ গ্রহণ করেন। এতে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানবন্ধনে অংশ গ্রহনকারী জানান, ৩১ বিজিবি নাইক্ষ্যংছড়ি জোনের অধিনস্থ লামা ত্রিশডেবা বিওপি ক্যাম্পটি সরকারী সিদ্ধান্ত মতে প্রত্যাহার করে নিয়ে যাওয়া হচ্ছে। এই সংবাদ জানার পর ক্যাম্পটির আশপাশের কয়েক গ্রামের মানুষ প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে তারা এই মানবন্ধনে অংশ গ্রহন করেছেন।

 

স্থানীয় লুৎফুর রহমান, মোঃ আবুল কালাম ও মির আহমদ মিলন জানান, ১৯৮৩-৮৪ সালের দিকে ত্রিশডেবা বিওপি বিজিবি ক্যাম্পটি স্থাপিত হয়। এই ক্যাম্পটির আশপাশে ৪১টি বাঙ্গালী পাড়া ও ২৫টি পাহাড়ী পাড়া রয়েছে। ক্যাম্পটি স্থাপন হওয়ার পর থেকে আমরা নিরাপত্তার সাথে জীবন যাপন করতে পারছেন। এই মুহুর্তে ক্যাম্পটি প্রত্যাহার করে নিয়ে যাওয়া মানে ত্র এলাকার প্রায় ১৬ হাজার বাঙ্গালী ও ৭ হাজার  পাহাড়ী জনগণকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া। আমরা এখন রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারি। ক্যাম্পটি না থাকলে সন্ধ্যার পর এই এলাকাটি দুষ্কৃতিকারীদের অভয়রাণ্যে পরিণত হবে।

 

তিনি আরো জানান, এই ক্যাম্পটি চলে গেলে অত্র এলাকায় চাদাঁবাজি, সন্ত্রাসী কর্মকান্ড, অপহরণ, খুন, ডাকাতি ও ছিনতাই বেড়ে যাবে। কারণ এই অঞ্চলটি দূর্গম পাহাড়ি এলাকা হওয়ায় প্রশাসন মুহুর্তে এসে সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করতে পারে না। তাই বিজিবি ক্যাম্পটি রাখা আমাদের সকল সম্প্রদায়ের প্রাণের দাবি।

 

ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার বলেন, এলাকার নিরাপত্তার স্বার্থে ক্যাম্পটি রাখা অতীব প্রয়োজন। জনসাধারণের জানমালের কথা চিন্তা করে বিজিবি ত্রিশডেবা বিওপি ক্যাম্পটি রাখতে সরকার ও বিজিবির কর্তৃপক্ষকে  তিনি অনুরোধ জানান।

 

নাইক্ষ্যংছড়ি ৩১ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল আনোয়ারুল আজিম বলেন, ক্যাম্প প্রত্যাহারের বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত। আমাদেরকে যখন যে স্থানে নির্দেশ প্রদান করে আমরা তা পালন করি। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ