• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    
 
ads

যুবলীগ নেতা অপহরনের প্রতিবাদে সোমবার বিলাইছড়িতে সকাল-সন্ধ্যা নৌপথ অবরোধ

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Dec 2016   Sunday

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের উলুছড়ি এলাকা থেকে দুর্বৃত্তরা শনিবার গভীর রাতে দয়াল তঞ্চঙ্গ্যা নামের স্থানীয় এক যুবলীগ নেতাকে অপহরণ করেছে বলে খবর পাওয়া গেছে।

 

এদিকে, অপহৃত যুবলীগ নেতার  মুক্তির দাবীতে রোববার বিলাইছড়িতে মানবন্ধন করেছে উপজেলা আওয়ামীলীগ। অপহরনের প্রতিবাদে সোমবার বিলাইছড়ি উপজেলায় সকাল-সন্ধ্যা নৌপথ অবরোধের ডাক দিয়েছে আওয়ামীলীগ।

 

জানা যায়,শনিবার গভীর রাত ১টার দিকে একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে  বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের উলুছড়ি এলাকার নিজ বাড়ী থেকে স্থানীয় যুবলীগ নেতা  দয়াল তঞ্চঙ্গ্যাকে অপহরণ করে নিয়ে যায়।

 

রোববার আওয়ামীলীগের বিলাইছড়ি উপজেলা শাখার তথ্য ও প্রচার সম্পাদক স্বপন কুমার দে-এর স্বাক্ষরিত এক বিবৃতিতে  এ ঘটনার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ী করে দাবী করে বলেছেন অপহৃত ব্যক্তির বড়ভাই উজ্জ্বল হেডম্যানকে ইতোপূর্বে জনসংহতি সমিতি কর্তৃক মারধর করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের কারণে দয়াল তঞ্চঙ্গ্যাকে অপহরণ করা হয়েছে। 

 

তবে জনসংহতি সমিতির বিলাইছড়ি  উপজেলা শাখার সাধারণ সম্পাদক বীরোত্তম তঞ্চঙ্গ্যা এ অপহরণ ঘটনার জন্য তার সংগঠন সম্পৃক্ত নয় দাবী করে বলেছেন, স্থানীয় পর্যায়ে সামাজিক ও ব্যবসায়িক বিরোধের কারণে এই অপহরণ ঘটতে থাকতে পারে। এ অপহরণ ঘটনায় জনসংহতি সমিতির জড়িত নয়।

 

অপরদিকে, অপহৃত যুবলীগ নেতা  মুক্তির দাবীতে  গতকাল রোববার বিলাইছড়িতে মানবন্ধন করেছে। মানবন্ধন চলাকালে সমাবেশে উপজেলা আওয়ামীলীগ নেতা সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে বক্তব্যে রাখেন আওয়ামীলীগ নেতা অরুন বিকাশ চাকমা,রাসেল মার্মা,অংশৈপ্রু মার্মা বেলাল ও অরুন কান্তি তঞ্চঙ্গ্যা প্রমুখ।

 

আওয়ামীলীগ নেতৃবৃন্দ যুবলীগ নেতার অপহরনের প্রতিবাদে ও তার  মুক্তির দাবীতে  সোমবার বিলাইছড়ি উপজেলায় সকাল-সন্ধ্যা(সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা) সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে।

 

বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনজুরুল আলম মোল্লার সাথে যোগাযোগ করে তিনি জানান, ঘটনার শুনার পর তিনি তার ফোর্স নিয়ে ঘটনাস্থলে গেছেন এবং অপহৃত ব্যক্তিকে উদ্ধারের জন্য কয়েকটি স্থানে অভিযান চালানো হচ্ছে। তবে এ ব্যাপারে কেউই এখনো থানায় অভিযোগ করতে আসেনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ