• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

জীবনের নিরাপত্তা চেয়ে ৩৫ জন সাংবাদিকের থানায় জিডি
খাগড়াছড়িতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Dec 2016   Tuesday

খাগড়াছড়ির প্রথম আলোর ফটো সাংবাদিক নিরব চৌধুরী বিটনের উপর খাগড়াছড়ি পৌর মেয়রের শারিরীক নির্যাতনের প্রতিবাদে মঙ্গলবার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে খাগড়াছড়ির সকল পেশাজীবী সাংবাদিকরা।

 

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি শাপলা চত্তরে আয়োজিত  ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে খাগড়াছড়ি  জেলায় কর্মরত প্রিন্ট,টেলিভিশন ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা অংশ নেন।

 

মানবন্ধন চলাকালে খাগড়াছড়ির পৌর মেয়র রফিকুল আলমের ক্যাডার বাহিনীর প্রধান কসাই দিদারের নেতৃত্বে এক দল ক্যাডার মানববন্ধনের সামনে বিক্ষোভ মিছিল করে বিএনপি কার্যালয়ের সামনে ঘুরে এসে শাপলা চত্তরে মানবন্ধনের ৫-৬ গজ দুরে এসে সমাবেশ করে। এ সময় ক্যাডার বাহিনীর প্রধান কসাই দিদার মাইকে শ্লোগান দেন সাংবাদিকদের আস্তনা ভেঙ্গে দা ঘুড়িয়ে দাও। কসাই দিদার প্রকাশ্যে সাংবাদিকদের জবাই করার ঘোষনা দেওয়া ছাড়াও  মাটি কাটার সংবাদ পরিবমেন করায় এনটিএন নিউজের জেলা প্রতিনিধি মোঃ আবু দাউদ, এস এ টিভি’র প্রতিনিধি মোঃ নুরুল আজম ,চ্যানেল ২৪ ও সমকালের প্রতিনিধি প্রদীপ চৌধুরী ও একাত্তর টিভি  ও সকালের খবরের প্রতিনিধি রূপায়ন তালুকদার চার জনের বিরুদ্ধে প্রকাশ্যে হুমকি মূলক শ্লোগান দেন।

 

সংবাদকর্মীদের মানববন্ধন শেষে কর্মরত সাংবাদিক খাগড়াছড়ির এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা,জেলা প্রশাসক মোঃ ওযাহিদু জ্জামান এবং পুলিশ সুপার মোঃ মজিদ আলী সাথে দেখা করেন এবং জীবনের নিরাপত্তা চেয়ে বিভিন্ন মিডিয়ার ৩৫ জন সাংবাদিক খাগড়াছড়ি  মডেল থানায় সাধারণ ডায়রী করেন। জিডি নং ১০১৮ তাং ২০/১২/২০১৬।

 

এদিকে, খাগড়াছড়ি পেশজিীবী সাংবাদিকদের হত্যার হুমকির  ঘটনায় খাগড়াছড়ির সংসদ সদস্য, জেলা প্রশাসক মোঃ ওযাহিদুজ্জামান এ ঘটনায় নিন্দা জানিয়ে বলেছেন একজন জন প্রতিনিধি এ কাজ করা কখনো শোভা পায় না। তারা সাংবাদিকদের আইনি সহায়তা নেওয়ার পরামর্শ দেন। এছাড়া  এ ঘটনায় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

 

উল্লেখ্য,গেল রোববার প্রথম আলোর খাগড়াছড়ির ফটো সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গেলে মেয়র রফিকুল আলমের ক্যাডার বাহিনীর প্রধান কসাই দিদার তার লোক দিয়ে ধরে এনে মেয়রের কাজে হস্তান্তর করে। পরে তাকে শারীরিক নির্যাতন করে। খবর পেয়ে সহকর্মীরা া নিরব চৌধুরী বিটনকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক হাসপাতালে ভর্তি করেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ