• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    
 
ads

দুর্ঘটনায় আহত সাংবাদিক হরি কিশোর চাকমাকে দেখতে গেলেন জেলা পরিষদ চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Dec 2016   Wednesday

সড়ক দুর্ঘটনায় আহত রাঙামাটির সিনিয়র সংবাদকর্মী ও দৈনিক প্রথম আলোর ষ্টাফ রিপোর্টার হরি কিশোর চাকমাকে বুধবার দেখতে যান রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

 

দীর্ঘ দুমাস ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুব মেডিকেল বিশ্ববিদ্যালয়(পিজি) হাসপাতালে চিকিৎসা শেষে গেল মঙ্গলবার রাত ১১টার দিকে এ্যাম্বুলেন্সযোগে তাকে রাঙামাটিতে নিয়ে আসা হয়।


শহরের রাঙ্গাপানি এলাকায় হরি কিশোর চাকমার নিজ বাসায় দেখতে যান পরিরষদ চেয়ারম্যান। এসময় চেয়ারম্যান সাংবাদিক হরিকিশোর চাকমার শারীরিক খোজ-খবর নেন। চেয়ারম্যান হরি কিশোর চাকমার আত্বীয়-স্বজনদের চিকিৎসা ও সঠিক সময়ে ঔষুধপত্র খাওয়ানোর জন্য অনুরোধ জানান।


উল্লেখ্য, গেল ২৭ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে দৈনিক প্রথম আলোর রাঙামাটি অফিসের স্টাফ রিপোর্টার হরিকিশোর চাকমা শহরের রাজবাড়ী এলাকা থেকে নিজেই মোটরসাইকেল চালিয়ে রাঙ্গাপানিস্থ নিজ বাসায় ফিরছিলেন। এসময় শহরের ভেদভেদিস্থ রাঙামাটি সাংস্কৃতিক ইনস্টিটিউট এলাকায় পৌছলে হঠাৎ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটলে তিনি গুরুত্বর আহত হন।

 

পরে পথচারীরা রাস্তায় উপর তাকে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থায় অবনতি ঘটলে তাকে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি মাথায়, বুকে ও চোখের নিচে গুরুত্বর আঘাত পান। পর দিন চট্টগ্রাম শাহজালাল বিমান বন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকার পিজি হাসপাতালে ভর্তি করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ