• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    
 
ads

রাঙামাটিতে মামলাভূক্ত দুই আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jan 2017   Wednesday

পৈত্রিক সম্পত্তির ভাগ চাওয়ায় বড় বোন ও ভাগ্নেকে প্রাণনাশের উদ্দেশে পিটিয়ে জখম করার অভিযোগে দায়ের করা এক মামলায় আরও ২ আসামিকে গ্রেফতার করেছে রাঙামাটি পুলিশ।

 

বুধবার দুপরে রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালত থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মো. ইউসুফ নুর (৫০) ও তানভীর (২৫)। কোতায়োলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রশীদ বিষয়টি নিশ্চিত করেন।

 

পুলিশ জানায়, গেল বছর ২৩ ডিসেম্বর শহরের রিজার্ভ বাজারের মহসিন কলোনিতে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে বড় বোন আনোয়ারা বেগম ও তার ছেলে নূর আলম বাবুকে (৪৬) প্রাণনাশের উদ্দেশে লাঠিসোটা দিয়ে অতর্কিত হামলা চালিয়ে বেধড়ক মারধর করে গুরুতর করেন ইদ্রিস, তার ছোট ভাই ইউসুফ ও ছেলে তানভীরসহ অন্যরা।

 

ঘটনার পর ২৮ ডিসেম্বর বাদী হয়ে ৪ জনকে আসামি করে রাঙামাটি কোতোয়ালি থানায় মামলা (নম্বর-১৯) দেন নূর আলম বাবু। বুধবার মামলায় হাজিরা দিতে উপস্থিত হলে আদালতের নির্দেশে ওই দুই আসামিকে পুলিশ গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়। এর আগে মো. ইদ্রিস নূর (৫৫) নামে এক আসামিকে গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে ৪ আসামির মধ্যে তিন জনকে গ্রেফতার করা হল।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

ads
ads
আর্কাইভ