• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    
 
ads

আলীকদমে কিশোরীকে ধর্ষনের ঘটনায় মানববন্ধন কর্মসূচি পালন

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jan 2017   Wednesday

বান্দরবানের আলীকদমে কিশোরীকে ধর্ষনের প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বুধবার  মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

 

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) ও পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) আলীকদম উপজেলা শাখার উদ্যোগে আলীকদম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।  মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্যে রাখেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি আলীকদম শাখার সভাপতি ও আলীকদম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাইনথফ ম্রো, সাধারণ সম্পাদক চাথোয়াইমং মার্মা, নির্বাহী সদস্য ফিলিপ ত্রিপুরা, উচ্চত মনি তংচংগ্যা, রিতা ত্রিপুরা, বাচিংনু মার্মা প্রমূখ।

 

মানবন্ধন শেষে এক সংবাদ সম্মেলনের আয়াজন করা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাধারণ সম্পাদক চাথোয়াইমং মার্মা।

 

সংবাদ সন্মেলনে বলা হয়, পুলিশ প্রশাসনের তৎপরতার প্রসংশা করে বলেন, পুলিশ যথাসময়ে মামলা নথিভুক্ত করেছেন এবং আসামীদেরকে আটক করেছেন। তবে ঘটনার সাথে আরো কেউ সংশ্লিষ্ঠ আছে কিনা তা তদন্ত করে অচিরেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করতে হবে। আগামী ৭২ ঘন্টার মধ্যে ঘটনার সাথে সংশ্লিষ্ঠদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন না করলে কঠোর কর্মসূচীর হুশিয়ারী উচ্চারণ করেন। 

 

উল্যেখ্য,গেল ১৩ জানুয়ারী আলীকদমে দশম শ্রেনী পাহাড়ী সম্প্রদায়ের এক ছাত্রীকে ধর্ষনের অভিযোগে উপজেলার পাট্টকাইয়া এলাকার আবুল কালাম এর ছেলে মোঃ মিজানুর রহমান ও একই এলাকার শীলবুনিয়া পাড়া এলাকার মোঃ ছৈয়দ হোসেন এর ছেলে মোঃ সাইফুল নামক দুই যুবককে আটক করে আলীকদম থানা পুলিশ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ