• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    
 
ads

কাপ্তাইয়ে ভূমি জোনিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jan 2017   Wednesday

কৃষি জমিতে আবাসন নির্মাণসহ যাবতীয় স্থাপনা তৈরিতে সর্বসাধারণকে নিরুৎসাহিত এবং জমির সর্বত্তোম ব্যবহার নিশ্চিত করতে জাতীয় ভূমি জোনিং প্রকল্পের আওতায় বুধবার কাপ্তাইয়ে দিন ব্যাপী গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা সভাকক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রনালয়ের যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক মোঃ শওকত আকবর। উপজেলা নির্বাহী অফিসার তারিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজম্ব) মোঃ সাইফুল ইসলাম, কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী, কেপিএমের মহাব্যবস্থাপক মোঃ আনোয়ার হোসেন, কাপ্তাই থানার ওসি রঞ্জন কুমার শামন্ত এবং উপজেলা মিহলা ভাইস চেয়ারম্যান নুর নাহার। কর্মশালার শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।

 

প্রধান অতিথির বক্তব্যে প্রকল্প পরিচালক মোঃ শওকত আকবর বলেন, জাতীয় ভূমি জোনিং প্রকল্পের আওতায় উপজেলা খসড়া ভূমি জোনিং ম্যাপ যাচাইকরন বিষয়ক এই কর্মশালা ইতিমধ্যে দেশের বিভিন্ন উপজেলায় করা হয়। কর্মশালার মূল উদ্দেশ্য হলো জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে মানুষকে সচেতন করে তোলা। রাস্তার আশেপাশে অপরিকল্পিতভাবে কেউ যাতে বাড়িঘর নির্মাণ না করেন সে বিষয়ে সবাইকে সচেতন করা। অল্প জমিতে বহুতল ভবন নির্মাণ করার বিষয়ে মানুষকে উদ্বুদ্ধ করা। নিজের জমি হলেও কেউ যাতে ইচ্ছামত স্থাপনা করে জমির মূল্যমান নষ্ট না করে।

 

তিনি বলেন সরকার চাচ্ছে দেশের সব জমিকে স্যাটেলাইটের আওতায় নিয়ে আসতে। অর্থাৎ এক স্থানে বসেই যাতে দেশের কোথায় কোন জমি আছে, ঐ জমিতে কি চাষ করা হচ্ছে, জমিতে কি করা প্রয়োজন আর কি করা উচিৎ নয় এসব বিষয় যাতে মুহুর্তে যানা যায় সেই লক্ষকে সামনে রেখেই জাতীয় এই ভূমি জোনিং কার্যক্রম শুরু করা হয়। দেশের সমুদয় জমিকে ৪টি অঞ্চলে ভাগ করে ভুমি জোনিং প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে বলেও তিনি জানান।

 

বিষয়টির উপর গুরুত্বারোপ করে মতামত উপস্থাপন করেন কাপ্তাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান বিপ্লব মারমা, রাইখালী ইউপি চেয়ারম্যান সায়ামং মারমা, চিৎমরম ইউপি চেয়ারম্যান খাইস্যাঅং মারমা, ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরনজিত তনচংগ্যা, কর্ণফুলী কলেজের অধ্যক্ষ বেলাল চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী, ফরেষ্ট রেঞ্জার দেবদাশ মূখার্জী, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মংসুই প্র“ মারমা, চন্দ্রঘোনা ক্রীস্টিয়ান হাসপাতালের প্রতিনিধি সিমসোন চাকমা, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কাজী মোশাররফ হোসেনসহ আরো অনেকে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ