• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    
 
ads

বরকলে উপজেলা প্রশাসনের উদ্যোগে গণশুনানীতে
আন্তরিকতার সাথে কাজ করলে সরকারের সেবাগুলো মানুষের কাছে পৌছানো সম্ভব-জেলা প্রশাসক

পুলিন চাকমা, বরকল (রাঙামাটি) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jan 2017   Thursday

রাঙামাটি জেলা প্রশাসক মোঃ মানজারুল মান্নান বলেছেন, সুনির্দিষ্ট বিধি বিধান মেনে মানুষকে সেবা প্রদান করতে হবে। সরকারী যেসব সেবা দেয়া হচ্ছে তা আরো  দ্রুত কিভাবে জনগনের মাঝে পৌছেঁ দেয়া যায় সেই ব্যাপারে সকল পেশার মানুষ কে কাজ করতে হবে। কাজ করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হলেও তা সমাধানের চেষ্টা করে সামনে গিয়ে যেতে হবে। তখনই তৃণমূল পর্যায়ে উন্নয়ন সম্ভব হবে।

 

বৃহষ্পতিবার বরকল উপজেলা প্রশাসনের উদ্যোগে মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী জনসাধারন,জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহনে গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

জন সেবার জন্য প্রশাসন” এ প্রতিপাদ্য বিষয়কে নিয়ে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত গনশুনানী অনুষ্ঠানে অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সুমনী আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মণি চাকমা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শকুন্তলা চাকমা সহকারী কমিশনার শাহিদা আক্তার সহকারী কমিশনার এ এসএম গৌরব। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ সরকারী বেসরকারীর বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রতিনিধি সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিরা গনশুনানী অনুষ্ঠানে অংশ গ্রহন নেন।

 

গনশুনানী অনুষ্ঠানে উপজেলার শিক্ষা,স্বাস্থ্য, উন্নয়ন, সরকারী দপ্তরে কর্মকর্তার পদ শুন্য,কর্মকর্তা কর্মচারীদের আবাসনের অভাব,সরকারী বিভিন্ন দপ্তরে ফাটলসহ নানা সমস্যার কথা তুলে ধরেন বিভিন্ন পেশার মানুষ।

 

এসব সমস্যার ব্যাপারে জেলা প্রশাসক মানজারুল মান্নান বলেন,এ দূর্গম প্রত্যন্ত অঞ্চলে নানা সমস্যা রয়েছে। সমস্যা নিয়ে  বসে থাকলে এ উপজেলার উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব হবে না। তাই শত প্রতিকুল পরিবেশের মধ্যে দিয়েও আমাদের সকলকে কাজ করতে হবে। এ অঞ্চলের মানুষকে সেবা দিতে হবে। উপজেলার সরকারী দপ্তরে কর্মকর্তা না থাকায় তিনি আরো বলেন, ভাড়াটে কর্মকর্তা দিয়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করা কষ্টকর। এ ব্যাপারে উর্দ্ধতন কর্র্তপক্ষকে আমার পক্ষ থেকে জানানো হবে।

 

জেলা প্রশাসক আরো বলেন-,উপজেলায় শিক্ষা স্বাস্থ্য ও উন্নয়নের নামে সরকারী অর্থ যাতে অপচয় না হয় সেদিকে নজর রাখতে হবে। সেই সাথে এলাকায় বাল্য বিবাহ রোধ ও কর্ণফুলী নদীতে মাছের জাঁক দেয়া যাবে না।

 

গণশুনানীর আগে জেলা প্রশাসক বরকল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে পানির বোতল ও টিপিন বক্স বিতরন করেন। এছাড়াও  তিনি বরকল মডেল থানা ও বরকল সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ