• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    
 
ads

খাগড়াছড়িতে দুর্বৃত্তের হামলায় আওয়ামীলীগের নেতা নির্মলেন্দু চৌধুরী গুরুতর আহত

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jan 2017   Thursday

বৃহস্পতিবার খাগড়াছড়ির  নারিকেল বাগান এলাকায় প্রতি পক্ষের হামলায় জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী  গুরুত্বর আহত হয়েছেন। 

 

তাকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রতিবাদে খাগড়াছড়ি শহরের লাঠি মিছিল ও আওয়ামীলীগের অপর অংশের অফিসে হামলা ও ভাংচুর করা হয়েছে।

 

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর খাগড়াছড়ি সদরের বাসা থেকে মোটর সাইকেলযোগে  জেলা পরিষদ কার্যালয়ে যাওয়ার পথে নারিকেল বাগান এলাকায় পৌঁছলে অতর্কিতে ৭ থেকে ৮জন সন্ত্রাসী তাকে গতিরোধ করে। এসময় সন্ত্রাসীরা টেনে-হেচরে নামিয়ে রাস্তার মারধর করে। পরে স্থানীয় নির্মলেন্দু চৌধুরীকে উদ্ধার করে প্রথমে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থা অবনতি হওয়ায় তাকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে  প্রেরণ করা  হয়েছে। এ হামলার ঘটনার প্রতিবাদে শহরে বিক্ষোভ করেছে দলটি।

 

এদিকে, খাগড়াছড়ি আসনের নির্বাচিত সাংসদ ও জেলা আওয়ামী লীগ সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এ ঘটনার জন্য জেলা আওয়ামীলীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক জাহেদুল আলম এবং তার ভাই পৌর মেয়র রফিকুল আলমকে দায়ী করেছেন। তবে এই ঘটনায় তার লোকজনের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন খাগড়াছড়ি পৌরসভা মেয়র রফিকুল আলম।

 

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, পরিস্থিতি এখন শান্ত। কারা হামলা করেছে জানা নেই। মামলা করলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

উল্লেখ্য, বিগত পৌর নির্বাচনে দলীয় প্রার্থী বাছাই নিয়ে জেলা আওয়ামী লীগে দ্বিধাবিভক্তি শুরু হয়। সেই থেকে এক পক্ষ আরেক পক্ষের উপর হামলা,মামলার ঘটনা ঘটে আসছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ