• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    
 
ads

রাঙামাটি ষ্টেডিয়াম গ্যালারী থেকে এক যুবকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jan 2017   Friday

শুক্রবার সকালে রাঙামাটি ষ্টেডিয়ামের গ্যালারী থেকে জাকির হোসেন(৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ী ঢাকার অদূরে কাচপুর এলাকায় এবং মৃত রজব আলীর ছেলে। 


রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রশিদ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাঙামাটি ষ্টেডিয়ামের গ্যালারীতে পড়ে থাকা নিহত জাকির হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এসময় নিহত যুবকের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র ও একটি মোবাইল সেট পাওয়া গেছে। নিহত ব্যক্তির শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে রিপোর্ট হাতে পেলেই ওই যুবকের মৃত্যুর আসল কারন জানা যাবে।


তিনি আরো জানান, ইতোমধ্যে নিহত যুবকের আত্বীয়-স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা রাঙামাটির উদ্দেশ্য রওনা দিয়েছেন।


এদিকে, স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে জিমনেসিয়াম সংলগ্ন রাঙামাটি ষ্টেডিয়ামের উত্তর পাশের গ্যালারীতে একটি মরদেহ পড়ে থাকতে দেখতে পান ব্যায়াম করতে আসা কয়েকজন। এরপর বিষয়টি গোয়েন্দা সংস্থার নজরে আনা হয়। পরে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ