• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    
 
ads

রাঙামাটিতে অস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jan 2017   Saturday

রাঙামাটি পৌরসভাস্থ রাঙ্গাপানি এলাকায় যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরী অস্ত্র(এলজি) সহ প্রিয়লাল চাকমা(৫৩) ওরফে মেজর নামে একজনকে গ্রেফতার করেছে।  গেল শুক্রবার মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। শনিবার তাকে রাঙামাটির কোতোয়ালি থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।


যৌথ বাহিনীর সূত্রে জানা যায়, শুক্রবার মধ্যরাতে রাঙামাটি শহরের রাঙ্গাপানির বাড়িতে প্রিয় লাল চাকমা বাড়ীতে গোপণ সংবাদের ভিত্তিতে অভিযান চালান যৌথবাহিনীর সদস্যরা। এ সময় অভিযানের সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সে পালানোর চেষ্টা করলেও আগেই থেকে বাড়িটি ঘিরে ফেলা হয়। এসময় তার বাড়ী থেকে একটি দেশীয় বন্দুক (এলজি)সহ তাকে গ্রেফতার করা হয়। যৌথ বাহিনীর জিজ্ঞাসাবাদে প্রিয় লাল চাকমা ওরফে মেজর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির( জেএসএস) মিলিশিয়া বাহিনীর একজন শীর্ষ ক্যাডার বলে স্বীকার করেছেন।


সুত্র আরো জানায়, গ্রেফতারকৃত প্রিয় লাল চাকমা মৃত কমলা কান্ত চাকমার ছেলে। তার গ্রামের বাড়ী সদর উপজেলার বালুখালী ইউনিয়নের ভিজাকিজিং এলাকায়। বর্তমানে তিনি রাঙামাটি সদরের রাঙ্গাপানি এলাকায় বসবাস করছেন বলে জানান থানার উপ-পরিদর্শক।


রাঙামাটি কতোয়ালী থানার উপ-পরিদর্শক(এসআই) মোঃ মোকাদ্দম জানান, গ্রেফতারকৃত ব্যক্তিকে অস্ত্রসহ আজ শনিবার দুপরের দিকে রাঙামাটি কতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ