• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

লামায় এগ্রো ফার্মের কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jan 2017   Monday

সোমবার লামার উপজেলার সরই ইউনিয়নের হাসনাভিটা এলাকায় আব্দুল আজিজ (২৭) নামের এক মুরগি ফার্মের কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

 

স্থানীয় ইউপি মেম্বার জয়নাল আবেদীন জানান, ৫/৬ দিন আগে নিহত আব্দুল আজিজ মহেশখালী থেকে লামা উপজেলার সরই এলাকার মক্কা এগ্রো ফার্মে কাজ করতে আসে। ফার্মটির মালিক চট্টগ্রামের পদুয়া এলাকার আলহাজ্ব আজিজুল হক। সোমবার সকালে ফার্মের পিছনে গাছের সাথে লাশটি ঝুলে থাকতে দেখে ফার্মের অন্যান্য কর্মচারীরা স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে জানায়। খবর পেয়ে সরই পুলিশ ফাঁড়ির থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত আব্দুল আজিজ পার্শ্ববর্তী কক্সবাজার জেলার মহেশখালী মাতারবাড়ি এলাকার মুফতি ফরিদ উদ্দিনের ছেলে।

 

লামা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ