• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে পণ্যবাহী ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় আটক ১ঃ থানায় মামলা দায়ের

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jan 2017   Tuesday

রাঙামাটি-খাগড়াছড়ির সড়কের নানিয়ারচরের কাঠালতলী এলাকায় পণ্যবাহী ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার সন্দেহে রাজীব ত্রিপুরা(২২) এক জনকে আটক করেছে যৌথবাহিনী। এদিকে, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে নানিয়ারচর থানায় একটি মামলা দায়ের করেছে।

 

নানিয়ারচর থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ শাহজাহান জানান, পণ্যবাহী ট্রাকে অগ্নিসংযোগের ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে  গেল সোমবার রাতে রাজীব ত্রিপুরা নামের এক মোটর সাইকেল চালককে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা। মঙ্গলবার তাকে নানিয়ারচর থানা  থেকে  জেলা আদালতে পাঠানো হয়েছে।

 

তিনি আরো জানান, এ ঘটনায় গত সোমবার রাতে পুলিশ বাদী হয়ে নানিয়ারচর থানায় একটি মামলা দায়ের করেছে। এ ঘটনায় জড়িতদের ধরতে এলাকায় যৌথ বাহিনীর  অভিযান অব্যাহতভাবে চলছে।

 

উল্লেখ্য,গত সোমবার চট্টগ্রাম থেকে মহালছড়ি উদ্দেশ্য যাওয়ার এসময় রাঙামাটির-খাগড়াছড়ি সড়কের নানিয়ারচর উপজেলার ১৮ মাইলের বেতছড়িস্থ কাঠাতালতলী এলাকায় চাঁদা না দেয়ায় একদল দুর্বৃত্ত গতিরোধ করে পণ্যবাহী দুটি ট্রাকে অগ্নিসংযোগ করে। এতে একটি পণ্যবাহী ট্রাক সম্পুর্ণ পুড়ে গেলেও অপর ট্রাকের আগুন নেভানো সক্ষম হয়।

 

এ ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতার ও চাদাঁবাজী বন্ধের দাবীতে বাস-ট্রাক-সিএনজি ঐক্যজোট অনির্দিষ্টকালের জন্য রাঙামাটিতে পরিবহন ধর্মঘটের ডাক দেয়। এরই অংশ হিসেবে রাঙামাটি শহরে  অটোরিক্সা সিএনজি চলাচল বন্ধ থাকায় জনসাধারনের দুর্ভোগ সৃষ্টি হয়। পরে  জেলা প্রশাসনে উদ্যোগে বাস-ট্রাক-সিএনজি ঐক্যজোটের নেতবৃন্দের সাথে বৈঠকে বসেন এবং  প্রশাসনের আশ্বাসের পর সন্ধ্যার পর যানবাহন চলাচল শুরু হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ