• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

রাঙামাটির কাপ্তাইয়ে দেয়াল চাপা পড়ে নিহত ২

স্টাফ রিপোর্টার/কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Jan 2017   Monday

রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালীর মতিপাড়ার পুরাতন বৌদ্ধ বিহারের সংস্কার করতে গিয়ে মাটির দেয়াল চাপা পড়ে ২ জন নিহত হয়েছেন।

 

রাইখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সায়ামং মারমা জানান, সোমবার সকাল ৯টার দিকে কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের মতিপাড়ার মাটির তৈরী অতি পুরাতন বৌদ্ধ বিহারে সংস্কারের জন্য স্বেচ্ছাশ্রমে কাজ করতে যান স্থানীয় লোকজন। এসময় দেয়াল ভাঙ্গার সময় ধ্বসে পড়লে চাইসো মং মারমা(৫০) ও মংক্যউ শিং মারমা(২৬) মাটিতে চাপা পড়েন। খবর পেয়ে স্থানীয় লোকজন দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

 

তিনি আরো জানান, নিহত দুজনেই মতিপাড়ার বাসিন্দা এবং মতিপাড়া বৌদ্ধ বিহারের দায়ক। বর্তমানে নিহত দুজনের মৃত দেহ মন্দিরে রাখা হয়েছে।

 

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কাপ্তাই উপজেলার রাইখালীর মতি পাড়া বৌদ্ধ বিহারের সংস্কার করতে গিয়ে দেয়াল চাপা দুজন নিহত হয়েছেন। তাদের স্থানীয়রা মৃত অবস্থায় উদ্ধার করে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ