• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে কাঙগেলছড়িতে দুর্বৃত্তদের একটি মালবাহী ট্রাকে অগ্নিসংযোগ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jan 2017   Monday

রাঙামাটি-মহালছড়ি-খাগড়াছড়ি সড়কের বেতছড়ির কাঙগেলছড়ি এলাকায় আজ সোমবার ভোরে দুর্বৃত্তরা একটি মালবাহী ট্রাকে অগ্নিসংযোগ করে দিয়েছে।

 

এদিকে,ট্রাক পুড়িয়ে দেয়ার প্রতিবাদসহ  কয়েকটি দাবীতে বাস-ট্রাক-সিএনজি ঐক্যজোটের নেতৃবৃন্দের সিদ্ধান্তে রাঙামাটি শহরে আজ সোমবার সকাল সাড়ে ১০টা থেকে অনির্দিষ্টকালের জন্য সিএনজি চলাচল বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছেন সিএনজি অটোরিক্সা মালিক সমিতির সাধারন সম্পাদক শহীদুজ্জামান মহসীন রোমান। 


পুলিশ জানায়, আজ সোমবার ভোর ৫টার দিকে দুটি ট্রাক মালামাল নিয়ে চট্টগ্রাম থেকে রাঙামাটি সড়ক হয়ে মহালছড়ি উদ্দেশ্য যাচ্ছিল। এসময় রাঙামাটির নানিয়ারচর উপজেলার বেতছড়ির মাঝামাঝি কাঙগেলছড়ি এলাকায় পৌছলে একদল দুর্বৃত্ত মালবাহী একটি ট্রকে অগ্নিসংযোগ করে দিলে তা সম্পুর্ণ পুড়ে যায়। তবে অপর ট্রাকে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করলেও সেটি স্থানীয় লোকজন ও মালবাহী ট্রাকে লোকজন আগুন নেভাতে সক্ষম হয়।

 

অপরদিকে একটি সূত্র জানিয়েছে, পর্যটকবাহী কয়েকটি গাড়ি থামিয়ে তাদের কাছ থেকে মোবাইল ও টাকা পয়সা ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা।

 

রাঙামাটির অতিরিক্ত পুলিশ মোঃ শহীদুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মালামাল নিয়ে চট্টগ্রাম থেকে রাঙামাটি সড়ক হয়ে মহালছড়ির যাওয়ার পথে বেতছড়ির মাঝামাঝি কাঙগেলছড়ি দুর্বৃত্ত মালবাহী একটি ট্রকে অগ্নিসংযোগ দিয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ ও সেনাবাহিনী এলাকায় অভিযান চালাচ্ছে।

 

পুড়ে যাওয়া ট্রাকের মালিক রিন্টু  বিশ্বাস জানান, গতকাল ভোরে কাঠালতলী এলাকায় ১৪ থেকে ১৬ জনের একদল সন্ত্রাসী গাড়ী গতিরোধ করে পেয়াজ,আলু শুকতিসহ  মোদির  দোকানের সামগ্রী ভর্তি ট্রাক পুড়ে দেয়। ট্রাকটিতে প্রায় ১২ লাখ টাকার মালামাল ছিল। তিনি আরো জানান, এ সময় সন্ত্রাসীরা ট্রাকে থাকা লোকজনদের মারধর করে। এতে দুজন আহত হয়েছেন। তবে আহতদের নাম তিনি জানাতে পারেননি।

 

এ ঘটনায় জেলা প্রশাসন কার্যালয়ে বাস ট্রাক ও সিএনজি ঐক্যজোট ও শ্রমিক নেতাদের নিয়ে জরুরী বৈঠকে বসেন। বৈঠকে জেলা প্রশাসক মোঃ মানজারুল মান্নান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহীদুল্লাহসহ বাস ট্রাক ও সিএনজি ঐক্যজোট ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে প্রশাসনের আশ্বাসে সন্ধ্যার দিকে অটোরিক্সা চলাচলের সিদ্ধান্ত  হয়। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ