• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

খাগড়াছড়িতে পাল্টাপাল্টি হামলা ঘটনায় উভয় গ্রুপের আটক ৫

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jan 2017   Saturday

খাগড়াছড়িতে পাল্টাপাল্টি হামলা ঘটনায় উভয় গ্রুপের পাঁচ জনকে আটক করেছে পুলিশ।

 

এদিকে,আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক  জেলা পরিষদর সদস্য নির্মলেন্দু চৌধুরী কে মারধর করার প্রতিবাদে ও সকল হিন্দু সম্প্রদায়ের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবীতে খাগড়াছড়ি জেলাসহ ৮টি উপজেলায় হিন্দু সম্প্রদায়ের মন্দিরে মন্দিরে শনিবার সকাল থেকেই কালো ব্যানার উত্তোলন করেছে।

 

জানা যায়, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার রইছ উদ্দিনের উপর হামলার ঘটনায়  জেলা পরিষদ চেয়ারম্যান, আওয়ামীলীগের সহ-সভাপতি কংজরী চৌধুরী এবং সাংবাদিক লিটন ভট্রাচার্য্য রানাসহ প্রায় শতাধিক নেতাকর্মীকে আসামী করে মামলা করেছেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম। দুই গ্রুপের সহিংতার জেরে পৃথক মামলায় উভয় গ্রুপের পাঁচজনকে আটক করেছে পুলিশ। উদ্ভূত পরিস্থিতিতে প্রশাসন উভয় পক্ষকে সকল কর্মসূচী স্থগিত করার অনুরোধ জানিয়েছে।

 

সদর থানার ওসি তারেক মোহাম্মদ হান্নান  জানান, মো. রইছ উদ্দিনের উপর হামলার ঘটনায় শুক্রবার রাতে  পৌরসভার মেয়র মো. রফিকুল আলম বাদী হয়ে  জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভপতি কংজরী চৌধুরীসহ প্রায় শতাধিক নেতাকর্মীকে আসামী করেছেন। মামলায় ২৬ জনের নাম উল্লেখ করে বাকিদের অজ্ঞাতনামা হিসেবে আসামী করা হয়েছে।

এদিকে গেল বুধবার রাতে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলমের অনুসারী শুক্কুর মিয়া ও সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার অনুসারী জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরীর উপর হামলার ঘটনায় দায়েরকৃত পৃথক মামলায় উভয় গ্রুপের পাঁচ জনকে আটক করেছে পুলিশ।

 

আটককৃতরা হচ্ছেন, খাগড়াছড়ি শহরের শালবনের বাসিন্দা ইসলাম উদ্দিনের দুই ছেলে মো. জামাল উদ্দিন(২৫) ও মো. কামাল উদ্দিন, কুমিল্ল ািটলার জাহাঙ্গীর আলমের ছেলে মো. মামুন মিয়া(২২), নজির আহমেদের ছেলে মনির হোসেন(৩৬) ও আবুল কাসেমের ছেলে নুরু আহম্মদ।

 

এদিকে, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক  জেলা পরিষদর সদস্য নির্মলেন্দু চৌধুরী কে মারধর করার প্রতিবাদে ও সকল হিন্দু সম্প্রদায়ের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবীতে খাগড়াছড়ি জেলাসহ ৮টি উপজেলায় হিন্দু সম্প্রদায়ের মন্দিরে মন্দিরে শনিবার সকাল থেকেই কালো ব্যানার উত্তোলন করেছে। সনাতনি সমাজের চারটি সংগঠনের উদ্যোগে রোববার সকালে মানববন্ধন কর্মসূচি, মুক্তিযোদ্ধাদের হরতাল কর্মসূচি, এবং আওয়ামী লীগের একাংশ জাহেদুল আলমের মানববন্ধন কর্মসূচি প্রশাসনের অনুরোধে স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।

 

খাগড়াছড়ি পুলিশ সুপার মো. মজিদ আলী (বিপিএম সেবা)  বলেন, জেলার আইনশৃংখলা স্বাভাবিক রাখতে পুলিশের অবস্থান কঠোর রয়েছে। কাউকে ছাড় দেওয়া হবে না। প্রশাসন উভয় গ্রুপের সাথে বৈঠক করে সকল কর্মসূচীর স্থগিত করার অনুরোধ জানিয়েছেন। অনুরোধ রক্ষা না করলে পুলিশ সাধারণ মানুষের জানমাল রক্ষায় কঠোর ব্যবস্থা নেবে।

 

উল্লেখ্য,গেল  খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ দুইভাগে বিভক্ত হয়ে পড়ে। এর পর থেকে প্রতিনিয়ত খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি ও সাধারণ সম্পাদক জাহেদুল আলমের অনুসারীদের পাল্টা-পাল্টি হামলা, মামলা ও ভাংচুরে লিপ্ত হয়ে আসছে। এ সময় উভয়ের মধ্যে পাল্টা-পাল্টি মামলা, হামলায় উভয়ের অর্ধ শতাধিক নেতাকর্মী-পথচারী আহত হয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ