• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটি জেনারেল হাসপাতাল ভবনের ফাটল,২০রোগীকে অন্যত্র স্থানান্তর

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Jan 2017   Sunday

রাঙামাটির জেনারেল হাসপাতাল ভবনের বিভিন্ন অংশে ফাটল দেখা দেয়ায় চিকিৎসাধীন ২০ রোগীকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ ভবন ফাটলের কারণে রোগীদের নিরাপত্তার স্বার্থে অন্যত্র সরানো হয়েছে বলে স্বীকার করেছেন।

 

জানা গেছে, ১৯৮৬ সালের দিকে ৫০ শষ্যা  থেকে ১শ শষ্যায় উন্নীত গেল বুধবার থেকে হাসপাতাল ভবনের বাইরে ও ভেতরের অংশের ফাটল দেখা দেয়। এতে হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও আত্বীয়-স্বজনরা আতংকিত হয়ে পড়েন। পরে গেল শনিবার রাতে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের নিরাপত্তার কথা ভেবে মহিলা ও শিশু ওয়র্ডে থাকা ৫০ রোগীকে পুরুষ ওয়ার্ডে স্থানান্তর করে। বর্তমানে পুরুষ, মহিলা ও শিশু রোগীদের এই ওয়ার্ডে রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

 

এদিকে,রোববার জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ সাবরিনা সুলতানার নেতৃত্বে সিভিল সার্জন কার্যালয়ের উর্দ্ধতন কর্মকর্তারা হাসপাতাল ভবন পদির্শন করেছেন। তারা হাসপাতাল ভবনের ফাটলের বিভিন্ন অংশ দেখেন। এসময় জেলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ বিনোদ শেখর চাকমা,রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ মংক্য সিং সাগর,ডাঃ নুপুর কান্তি দে প্রমুখ উপস্থিত ছিলেন। 

 

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক(আরএমও) ডাঃ মংক্য সিং সাগর জানান, গত ২৫ জানুয়ারী হাসপাতাল ভবনের একটি অংশের ফাটল দেখা দেয়। পরে রাঙামাটি পার্বত্য  জেলা পরিষদের প্রকৌশলীকে দেখানোর পর তাদের পরামর্শে রোগীদের নিরাপত্তার স্বার্থে মহিলা ও শিশু, সার্জারী ওয়ার্ড থেকে ৫০রোগীকে পুরুষ ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।

 

ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ সাবরিনা সুলতানা জানান, জেলা পরিষদের প্রকৌশলীরা হাসপাতাল ভবন ফাটল দেখার পর তাদের পরামর্শে রোগীদের নিরাপত্তার স্বার্থে হাসপাতালের অন্য অংশে স্থানান্তর করা হয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে জেলা পরিষদ চেয়ারম্যানসহ উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। তিনি আরো জানান, রোগীদের নিরাপত্তার স্বার্থে ও রোগীরা যাতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয় সেজন্য হাসপাতাল ভবনের পাশে একশ শষ্যার একটি  টিন সেটের ঘর নির্মানের করলে ভালো হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ