• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

নেই পর্যাপ্ত বেড
খাগড়াছড়ি হাসপাতালে ঠান্ডাজনিত কারণে ডায়রিয়া ও শ্বাস কষ্ট শিশু রোগীর সংখ্যা বাড়ছে

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jan 2017   Wednesday

কয়েক দিনে তীব্র শীতে ঠান্ডাজনিত কারণে প্রতিদিন প্রত্যন্ত এলাকা থেকে ডায়রিয়া ও শ্বাস কষ্ট নিয়ে খাগড়াছড়ি সদর হাসপাতালে শিশুদের ভিড় বাড়ছে। বেড না পেয়ে অনেকে আশ্রয় নিচ্ছে বারান্দায় ও ফ্লোরে।

 

বুধবার খাগড়াছড়ি আধুনিক হাপাতালে গিয়ে দেখা যায়, বিপুল সংখ্যক ডায়রিয়া ও শ্বাস কষ্ট জনিত শিশু আসছে। হাসপাতালের শিশু ওয়ার্ডের বেডে জায়গা নেই। তাই চিকিৎসার জন্য বারান্দায় আশ্রয় নিচ্ছে। ফলে চিকিৎসা নিতে এসে আরও অসুস্থ্য হয়ে পড়ছে শিশুরা। চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা।

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২৪ ঘন্টায় খাগড়াছড়ি হাসপাতালের আউট ডোর ও ইনডোরে প্রায় তিন শতাতিক  রোগি এসেছে। হঠাৎ করে ডায়রিয়া ও শ্বাস কষ্ট রোগী বেড়ে যাওয়ায় ওয়ার্ডে জায়গা না পেয়ে অনেক অভিভাবক তাদের রোগাক্রান্ত শিশুদের নিয়ে বারান্দায় আশ্রয় নিয়েছে। আবার অনেকে ঘুরছেন ভর্তির জন্য। একই অবস্থা জেলার বিভিন্ন উপজেলাগুলোতে।

 

শিশু ওয়ার্ডের নার্স ইশাপতি ত্রিপুরা জানিয়েছেন,  বুধবার সকালে ডায়রিয়া আক্রান্ত ১৬ জন শিশু ভর্তি হয়েছে। বেড না থাকায় অনেক অভিভাবককে ফ্লোরে ও বারান্দায় আশ্রয় দিতে হয়েছে। অপর দিকে হাসপাতালের অপর শিশু ওয়ার্ডে  ১২ শ্বাস কষ্ট জনিত শিশু ভর্তি হয়েছে।

 

খাগড়াছড়ি সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নয়ন ময় ত্রিপুরা জানান, ঠান্ডার কারণে ডায়রিয়া ও শ্বাস কষ্ট জনিত প্রকোপ বেড়েছে। অনেকে চিকিৎসা নিয়ে সুষ্ঠু হয়ে বাড়ি ফিরছে। তিনি শিশুদের ঠান্ডা থেকে দুরে রাখার জন্য অভিভাবকদের পরামর্শ দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ