• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    
 
ads

বরকল স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাস ধরে পানি সরবরাহ বন্ধঃ চরম ভোগান্তি

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Feb 2017   Thursday

বরকল উপজেলা সদরের স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাস ধরে পানি সরবরাহ বন্ধ থাকায় রোগী, চিকিৎসক ও নার্সদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। পাহাড়ি ছড়া থেকে পাইপ লাইন দিয়ে আসা পানি শুকিয়ে যাওয়ায় এ সমস্যা সৃষ্টি হয়েছে বলে  সংশ্লিষ্ট সূত্রে জানা  গেছে।  

 

জানা যায়, এ পর্ষন্ত পাহাড়ি ছড়া থেকে পাইপ লাইন দিয়ে  বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে পানি সরবরাহ করা হতো বর্তমানে ওই ছড়ার পানি শুকিয়ে  গেছে। ফলে এক মাস ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে বিকল্প কোন ব্যবস্থা না থাকায় স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা দিয়েছে পানির তীব্র সংকট। পানির সংকটের কারণে  চিকিৎসক ও নার্সরা যেমনি সমস্যায় পড়েছেন তেমনি আর্থিক মানসিক ও শারিরীকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া রোগী ও তাদের আত্মীয় স্বজনরা।

 

উপজেলার ৪নং ভূষণছড়া ইউনিয়নের ভূষণছড়া গ্রামের বাসিন্দা মোঃ হান্নান সরকার গেল বুধবার তার ৪ বছরের ছেলে মারুফ হান্নানকে ও সীমান্তবর্তী ৫নং বড়হরিণা ইউনিয়নের মারিশ্যাছড়া গ্রামের বাসিন্দা খুখুমনি চাকমার ১১ মাসের সন্তান যত্না চাকমা লুদিবাঁশছড়া গ্রামের সুচারু চাকমা (৫৫) আইমাছড়া গ্রামের সিমলা চাকমা (৫) ও মরংছড়ি গ্রামের বিজয় চাকমা (১) ডায়রিয়া রোগের চিকিৎসার জন্য ভর্তি হন স্বাস্থ্য কমপ্লেক্সে। স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধপত্র ও চিকিৎসা সেবা মোটামুটি পেলেও কিন্তু তারা সমস্যায় পড়েছেন খাবার পানি ও নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহৃত পানির সংকটে। পানির সংকটের কারণে এসব ডায়রিয়া রোগে আক্রান্ত রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন। প্রতিনিয়ত স্বাস্থ্য কমপ্লেক্সে অন্যান্য রোগীর তুলনায় ডায়রিয়া রোগীর সংখ্যা যেমনি বাড়ছে তেমনি ভোগান্তি ও বাড়ছে।

    

রোগীদের আত্মীয় দয়াময় চাকমা,রাজীব চাকমা ও মোহাম্মদ আলী ক্ষোভ প্রকাশ করে বলেন- সরকারী হাসপাতালে পানি নেই তা মানতে কষ্ট হচ্ছে। বর্তমানে তারা নদী থেকে পানি তুলে নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহার করছেন। আর খাওয়ার জন্য দোকান থেকে বোটলজাত পানি কিনে খাচ্ছেন। এতে অনেকেই আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন বলে তাদের অভিযোগ।

 

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুইমিপ্রু রোয়াজা হাসপাতালে পানির সংকটের কথা স্বীকার করে বলেন- পাহাড়ি ছড়া থেকে পাইপ লাইনের মাধ্যমে যে পানি সরবরাহ করা হতো বর্তমানে ওই ছড়ার পানি শুকিয়ে যাওয়ায় হাসপাতালে পানির সংকট দেখা দিয়েছে। পানির অভাব শুধূ রোগীদের নয় ডাক্টার নার্স সকলের সমস্যা হয়ে দাড়িঁয়েছে। তবে এ সমস্যার ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে সমাধানের চেষ্টা করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ