• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটি জেনারেল হাসপাতাল ভবন ফাটলের ২০দিন অতিবাহিত হলেও কোন পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ

উচিংছা রাখাইন কায়েস,রাঙামাটি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Feb 2017   Thursday

রাঙামাটি জেনারেল হাসপাতাল ভবনের ফাটলের ২০ দিন অতিবাহিত হলেও ঝুঁকিপূর্ন এ ভবনের বিষয়ে কোন পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে হাসপাতালের মহিলা ও শিশু রোগীদের চিকিৎসা নিতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। 

 

এদিকে, রোগীদের অভিযোগ রাঙামাটি জেলা পরিষদ হাসপাতালে তৃতীয় তলায় অপরিকল্পিতভাবে ভবন নির্মাণ করায় এ ফাটলের সৃষ্টি হয়েছে


জানা যায়, গেল ২৫ জানুয়ারী রাঙামাটি জেলার একমাত্র ১শ শষ্যার জেনারেল হাসপাতালের ভবনের এক অংশের মহিলা ও শিশু ওয়ার্ডে ফাটল দেখা দেয়। এতে হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও আত্বীয়-স্বজনরা আতংকিত হয়ে পড়েন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের নিরাপত্তার কথা ভেবে মহিলা ও শিশু ওয়ার্ডে থাকা ৫০ রোগীকে পুরুষ ওয়ার্ডে স্থানান্তর করে। পরবর্তীতে মহিলা ও শিশু ওয়র্ডে থাকা ৫০ রোগীকে হাসপাতাল ভবনের পাশে এক তলা বিশিষ্ট ভবনে স্থানান্তর করে। বর্তমানে সেখানে মেঝেতে গাদাগাদি করে রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। এতে করে দুরদুরান্ত থেকে আসা মহিলা ও শিশু রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া চিকিৎসক ও নার্সদের চিকিৎসা সেবা দিতে ব্যাহত হচ্ছে।


এদিকে, হাসপাতাল ভবনের ফাটলের ২০ দিনে পার হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় ঝুঁিকপূর্ন ভবনের সমস্যা সমাধানে কোন আশু পদক্ষেপ নেয়া হচ্ছে না বলে মনে করছেন সচেতন মহল। তাদের মতে, রাঙামাটি জেনারেল হাসপাতাল ভবন ঝুকিঁপূর্ন চিহিৃত করে অতিদ্রুত ব্যবস্থা নিয়ে রোগীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করবে। তবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ গেল ২ফেব্রুয়ারী একটি তদন্ত কমিটি গঠন করলেও কমিটি ১৫দিন পার হলেও তাদের কোন কর্মকান্ড চোখে পড়েনি। এ নিয়ে রোগীরা যেমন চরম দুর্ভোগ পৌহাতে হচ্ছে তেমনি সাধারণ মানুষের মাঝে ক্ষোভ দিনদিন বৃদ্ধি পাচ্ছে।


রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক কর্মকর্তা(আরমএও) ডা: মংক্যাচিং সাগর জানান, জেলা পরিষদ এ বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা শুনেছি।

 

এ ব্যাপারে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা জানান, একটি তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে। ১৫ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেবে। তদন্ত রিপোর্ট পাওয়া গেলে একটি বিকল্প ব্যবস্থা নেওয়া হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ