• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক জাফর আলী খান বেসরকারীভাবে বিজয়ী

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Feb 2017   Saturday

বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে ৯টি কেন্দ্রের ফলাফল ঘোষনা করা হয়েছ। এতে মেয়র পদে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী নৌকা প্রতীক জাফর আলী খান ১৫৭১ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ৩৭৯৮ ভোট।

 

তার নিটকতম প্রতিদ্বন্ধিতা স্বতন্ত্র প্রার্থী (মোবাইল প্রতীক) আজিজুর রহমান আজিজ পেয়েছেন ২২২৭ ভোট। বিএপি’র সমর্থিত প্রার্থী (ধানের শীষ) ওমর আলী পেয়েছেন ১৭৯৮ ভোট। 

 

আজ সন্ধ্যা পৌনে ৭টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দীন এ বেসরকারী এ ফলাফল ঘোষনা করেন। তিনি নির্বাচন  কমিশনের  পক্ষ থেকে নির্বাচনে সহযোগিতা করার জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান।

 

তিনি একই সাথে নির্বাচনীনোত্তর বিজয়ীদের আইন-শৃংখলা বজায় রাখার স্বার্থে বিজয় মিছিল বের না করারও আহ্বান জানান।

কাউন্সিলর পদে যারা নির্বাচিত হলেন--
বেসরকারি ফলাফল অনুযায়ী সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত হয়েছেন, ১-২-৩ ওয়ার্ডে আমেনা বেগম (১৫৫৫ ভোট), ৪-৫-৬ ওয়ার্ডে মোর্শেদা বেগম (১৫৯৫) ও ৭-৮-৯ ওয়ার্ডে চঞ্চলা চাকমা (১২৯২ ভোট) এবং সাধারণ ওয়ার্ডে মো. হোসেন-১ (৬৪১ ভোট), ওবায়দুল হক-২ (৪৫৩ ভোট), বাহার উদ্দিন-৩ (৩০৪ ভোট), নুরুল আলম-৪ (৩৮০ ভোট), শহীদুল ইসলাম-৫ (৬৭৬ ভোট), নাজিম উদ্দিন-৬ (৩৮০), পারভেজ আলী-৭ (৪৮৮ ভোট), উৎপল তালুকদার-৮ (৪৪০ ভোট) ও নুরুল হক তালুকদার-৯ (৩৪৬ ভোট)।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ