• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

নতুন ইসি’র অধীনে বাঘাইছড়ি পৌরসভার শান্তিপুর্ণ ভোট গ্রহন সম্পন্ন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Feb 2017   Saturday

শনিবার রাঙামাটির বাঘাইছড়ির পৌরসভা নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্ষন্ত ভোটাররা উৎসব মূখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট গ্রহন চলাকালে কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নতুন নির্বাচন কমিশনের (ইসি) অধীনে রাঙামাটির বাঘাইছড়ির পৌরসভা নির্বাচন হচ্ছে প্রথম নির্বাচন।

 

শনিবার বাঘাইছড়ি পৌর সভার ৯টি ভোট কেন্দ্রের মধ্যে অধিকাংশ ভোট কেন্দ্রে ঘুরে দেখা গেছে ভোটাররা সারি সারি লাইনে দাড়িয়ে সুশৃংখলভাবে ভোটাধিকার প্রয়োগ করেছেন। তবে সকালের দিকে ভোটারের সংখ্যা কিছুটা কম হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার সংখ্যা বেড়ে যায়। ভোট গ্রহনকালে কোন ভোট কেন্দ্রে কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

 

তবে ভোট গ্রহনের শেষ মহুর্তে কাচলং সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বটতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সরকারী দলীয় কর্মীরা কেন্দ্রে বিশৃংখলার সৃষ্টি করার চেষ্টা করলে কেন্দ্রে দায়িত্ব আইন-শৃংখলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। ভোট গ্রহনকালে সবকটি ভোট কেন্দ্রে পুলিশ, র‌্যাব ও বিজিবি’র নিরাপত্তা জোরদার ছিল।


বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩জন প্রার্থী প্রতিদ্ধন্ধিতা করেছেন। তারা হলেন, আওয়ামীলীগের মনোনীত প্রার্থী জাফর আলী খান, বিএনপির মনোনীত প্রার্থী ওমর আলী এবং স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান আজিজ।

 

এছাড়া সাধারন কাউন্সিলার পদে ২৫জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলের পদে ৬জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এ পৌর সভায় ৯টি ভোট কেন্দ্রে মোট ভোটার রয়েছে ১০ হাজার ১শ ৭৭ জন। এ মোট ৯টি কেন্দ্রে ৩৩টি বুথে, রিটানিং অফিসার ১জন , জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ১জন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ২জন, প্রিজাডিং অফিসার ৯জনসহ বিপুল সংখ্যক পুলিশ, আনসার, বিজিবি ও র‌্যাব দায়িত্ব পালন করেছেন।


ভোটারদের সাথে কথা বলে জানা যায়, শান্তিপূর্নভাবে এবং কোন চাপ ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরেছেন। নির্বাচনের প্রতিদ্বন্ধি প্রার্থীরা স্বস্তি প্রকাশ করে শান্তিপূর্নভাবে ভোটগ্রহন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন।


অতিরিক্ত পুলিশ সুপার শহীদ উল্লাহ জানান, কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্নভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। নির্বাচনে চার স্তরে নিরাপত্তা ব্যবস্থা ছিল। এর মধ্যে স্ট্রাকিং ফোর্স, সাদা পোশাকে পুলিশ মোতায়েন ছিল। এছাড়া এর বাইরেও র‌্যাব ও বিজিবি’র মোবালই ফোর্স ছিল।


জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোঃ নাজিম উদ্দীন জানান, এই নির্বাচনে ৭০ ভাগ ভোট কাস্টিং হয়েছে। অত্যন্ত শান্তিপূর্নভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। ভোট গ্রহনকালে কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ