• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    
 
ads

রাঙামাটিতে বাঙালী কোটা চালুর দাবিতে রাবিপ্রবি`র ভিসি কার্যালয় ঘেরাও কর্মসূচি,পুলিশী বাধা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Feb 2017   Thursday

ভর্তি ও নিয়োগের কার্যক্রমে পার্বত্য বাঙ্গালীদের জন্য কোটা চালুর দাবিতে বৃহস্পতিতবার রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(রাবিপ্রবি) ভিসি কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে পার্বত্য বাঙ্গালী ছাত্রপরিষদ।

 

পূর্ব নির্ধারিত কর্মসূচি হিসেবে বৃস্পতিবার পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ  জেলা শাখার উদ্যোগে শহরের ভেদভেদীস্থ  রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির কার্যালয় ঘেরাও চেষ্টা করে। এসময় পুলিশ বাধা দিলে ভিসি কার্যালয়ের গেইটের সামনে বিক্ষোভ সমাবেশ করা হয়। এতে সংগঠনের ভারপ্রাপ্ত জেলা সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আসাদ হোসেন প্রমুখ

 

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, পিছিয়ে পড়া পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের জন্য সরকার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করলেও এখানে পার্বত্য বাঙ্গালীরা বৈষম্যের শিকার হচ্ছে। ভর্তি ও নিয়োগে পাহাড়ীদের জন্য কোটা সংরক্ষন করা হলেও পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙ্গালীদের জন্য কোন কোটাসংরক্ষণ করা হয়নি।

 

বক্তারা পাহাড়ী কোটা বাতিল করে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল সম্প্রদায়ের জন্য জনসংখ্যা অনুপাতে কোটা সংরক্ষনের দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ