• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে ৪৬টি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণের দাবীতে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Feb 2017   Sunday

রোববার খাগড়াছড়িতে এসএমসি পরিচালিত জাতীয়করণ থেকে বাদপড়া ৪৬টি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ ও তৃতীয় ধাপে অর্ন্তভুক্তির দাবীতে সংবাদ সম্মেলন করা হয়েছে।

 

খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হিল পাওয়ার বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আলা উদ্দিন।

 

এ সময় দক্ষিণ ভুয়াছড়ি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নুরুন্নবী, উত্তর গঞ্জপাড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম, মানিকছড়ির তবলাপাড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আথোয়াই মগ, দীঘিনালা মনতলা বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনন্ত চাকমাসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, তিন পার্বত্য জেলায় ইউএনডিপি-সিএইচটিডিএফ পরিচালিত ২১০টি স্কুল সাম্প্রতিক সময়ে সরকারী করা হলেও খাগড়াছড়ি জেলার ৪৬টি বেসরকারী প্রাথমিক বিদ্যালয় বাদ পড়েছে।

 

 

সংবাদ সন্মেলনে দাবী করা হয়,২০১৩ সালে যাচাই-বাছাই কমিটি স্কুলগুলোকে জাতীয়করণে সুপারিশ করলেও তা বাস্তবায়ন না করায় বেতন ভাতাসহ সরকারী সুযোগ সুবিধা না পেয়ে স্কুলগুলোর ১৮৪ জন শিক্ষক শিক্ষিকা পরিবার পরিজন নিয়ে অমানবিকভাবে জীবন যাপন করছে। ফলে জেলার ১৫০টি জনবহুল গ্রামের প্রায় ৫ হাজার ছাত্র ছাত্রীর শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পড়েছে। সংবাদ সন্মেলন থেকে এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ