• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

খাগড়াছড়িতে কলেজ ছাত্রী ইতি চাকমা খুনের ঘটনায় একজন আটক

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Mar 2017   Wednesday

খাগড়াছড়িতে কলেজ ছাত্রী ইতি চাকমা হত্যাকান্ডের ঘটনায় পুলিশ মনোতোষ চাকমা (৪২) নামের এক ব্যক্তিকে আটক করেছে । বুধবার দুপুরে জেলা শহরের কলেজ গেইট এলাকা থেকে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ হান্নানের নেতৃত্বে পুলিশ তাকে আটক করে।

 

পুলিশ জানায়, আটক মনোতোষ চাকমা দীঘিনালা উপজেলার বিরেন্দ্র চাকমার ছেলে।প্রাথমিক জিঙ্গাসাবাদে পুলিশ তার কাছ থেকে কলেজ ছাত্রী হত্যাকান্ডের গুরুত্বপূর্ন তথ্য  দিয়েছে।

 

তিনি আরো জানান,হত্যাকান্ডের আগের দুই রাত ২৭ ও ২৮ ফেব্রয়ারি সে কলেজ ছাত্রীর বাড়িতে ছিলেন ।

 

এদিকে, মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে ইতি চাকমার বড় বোন স্কুল শিক্ষিকা জোনাকি চাকমা বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে মামলা দায়ের করেছেন।

 

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ(তদন্ত) মাসুদ আল চৌধুরী মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে জানান, মামলাটি তদন্ত  করা হচ্ছে। লাশ ময়না তদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ধর্ষণের কোন আলামত পাওয়া যায়নি।

 

অপরদিকে, পুলিশ এখন পর্যন্ত হত্যাকান্ডের কোন ক্লু পাওয়া যায়নি। তবে পুলিশের বেশ কয়েকটি টিম রহস্য উদঘাটন ও খুনিদের সনাক্ত করে আইনের আওতায় আনার জন্য কাজ করছে। খুব শ্রীঘ্রই হত্যাকান্ডের রহস্য উদঘাটন সম্ভব হবে বলে পুলিশ জানিয়েছে।

 

উল্লেখ্য, গেল সোমবার রাতে খাগড়াছড়ি শহরের প্রাণ কেন্দ্র আরামবাগ এলাকায় সরকারী কলেজের দ্বিতীয় বর্ষের মানবিক বিভাগের ছাত্র ইতি চাকমাকে জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা। ইতি চাকমার  বাড়ী দীঘিনালা উপজেলার  ছনখোলা গ্রামের মৃত অন্তরিন্দ্রীয় চাকমার মেয়ে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে ইতি চাকমা সবার ছোট।

 

সে তার বড়  বোন জোনাকি চাকমা ও ভগ্নিপতি অটল চাকমাসসহ খাগড়াছড়ি শহরের শান্তি নগরেরর আরামবাগ এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার বড় বোন দীঘিনালা উপজেলার বানছড়া আনন্দময় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ