• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

গুইমারা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উশৈই প্রু মারমা বেসরকারীভাবে নির্বাচিত

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Mar 2017   Monday

খাগড়াছড়ির নবগঠিত গুইমারা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী উশৈই প্রু মারমা (আনারস) বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান  পদে পূন্য কান্তি ত্রিপুরা(ধানের শীষ) এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ঝর্ণা ত্রিপুরা(নৌকা) বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

 

এদিকে, গুইমারা উপজেলা পরিষদের ভোট গ্রহন শান্তিপূর্নভাবে সম্পন্ন হয়েছে। তবে  বৃষ্টির কারনে সকালের দিকে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বেড়ে যায়। লম্বা লাইনে দাঁড়িয়ে পাহাড়ি-বাঙ্গালী সম্প্রদায়ের ভোটাররা স্বতস্ফুর্তভাবে ভোট দিয়েছেন।

 

এ উপজেলা পরিষদ নির্বাচনে ১৪টি কেন্দ্রে ২৭ হাজার ৯৯২জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। এতে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ, বিএনপি ও একজন স্বতন্ত্র পদে ৩ জন প্রার্থী প্রতিদ্ধন্ধিতা করেছেন। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রতিদ্বন্ধিতা করেছেন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনী মাঠে স্ট্রাইকিং ফোর্স হিসেবে তিন স্তরের নিরাপত্তা বাহিনী দায়িত্ব পালনের পাশাপাশি র‌্যাবও মোতায়েন ছিল।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ