• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বরকলের ভুষণছড়া ইউপি’র ৭ওর্য়াডে ২৩ মে উপ-নির্বাচনঃ ২২প্রার্থীর মনোনয়ন পত্র জমা

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Apr 2017   Friday

রাঙামাটির বরকল উপজেলার ৪নং ভূষণছড়া ইউনিয়নের ৭টি ওয়ার্ডে উপ-নির্বাচন আগামী ২৩মে অনুষ্ঠিত হচ্ছে।

 

জানা যায়, গেল ৪জুন ৬ষ্ঠ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ৪নং ভূষণছড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছোটহরিণা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র দখল, ভোটারদের মারধর,ভোট জালিয়াতি,ভোটারদের ভোট প্রদানে বাধা,এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়াসহ নানা অনিয়মের ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে সুবিচার চেয়েও না পাওয়াতে ইউনিয়নের ৭ ওয়ার্ডের নির্বাচিত সদস্য ও সংরক্ষিত মহিলা মেম্বাররা শপথ গ্রহন না করায় তাদের পদগুলো শুন্য হয়। ওই শুন্য পদে নির্বাচন কমিশন ইউনিয়নের ৭ওয়ার্ডে আগামী ২৩ মে উপ নির্বাচনের আয়োজন করে।

 

সূত্র জানায়, গেল ১৮ এপ্রিল থেকে মনোনয়ন পত্র বিক্রি শুরু হয়েছে। গেল বৃহষ্পতিবার ২২জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে ১,২ও ৩নংওর্য়াড সংরক্ষিত মহিলা মেম্বার পদে রিপনা চাকমা,রিনা চাকমা ও মরিয়ম বেগম। ৪,৫ও ৬নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা মেম্বার পদে জ্যোস্না চাকমা,সুচরিতা চাকমা, মোছা সামসুনাহার বেগম, রোজিনা আক্তার,মোছা হেনা বেগম ও বিউটি বেগম।

 

১নং ওয়ার্ডের ওয়ার্ড সদস্য সুরেশ কুমার চাকমা,জগৎ জ্যোতি চাকমা। ২নং ওয়ার্ডের ওয়ার্ড সদস্য পদে প্রীতি শংকর দেওয়ান ও বেহুলা দেবী চাকমা। ৩নং ওয়ার্ডের ওয়ার্ড সদস্যর পদে নলেন মনি চাকমা,জয়সেন কার্বারী ও মোঃ সাহাব উদ্দিন। ৪নং ওয়ার্ডের ওয়ার্ড সদস্যর পদে পাত্তর মনি চাকমা,দেবর্ষী চাকমা ও মোঃ নুর হোসেন। ৯নং ওয়ার্ডের সদস্য পদে হরিলাল চ্কামা,সুধীর চাকমা ও মোঃ জাকির হোসেন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

 

 উপজেলা ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার পল্লবী চাকমা জানান, আগামী ৩০ এপ্রিল মনোনয়ন পত্র যাচাই বাছাই ৭মে মনোনয়ন পত্র প্রত্যাহার ৮মে প্রতীক বরাদ্দ ৯ই মে হতে প্রচারণা ও ২৩ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক নির্বাচন সুষ্ঠ নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত করার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ