• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

ভুষণছড়া ইউপি`র উপনির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 May 2017   Tuesday

রাঙামাটির বরকল উপজেলার ৪নং ভুষছড়া ইউনিয়নের ৭টি ওয়ার্ডে মঙ্গলবার শান্তিপূর্নভাবে উপনির্বাচন সম্পন্ন হয়েছে।  ভোট গ্রহনকালে কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে ছোট হরিণা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়ার সময় ছগির(২০) একজনকে আটক করেছে।

 

সোমবার তীব্র তাপদাহকে উপেক্ষা করে নারী-পুরুষ ভোটাররা লম্বা লাইনে দাড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তবে সকালের দিকে ভোটারদের ভিড় থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদেও উপস্থিতি কমে যায়। এসময়  ভোট গ্রহনকালে সবকটি ভোট কেন্দ্র্রে বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি মোতায়ন  ছিল। সকালের দিকে বিজিবির রাঙামাটির সেক্টর কমান্ডার কর্নেল পাবেল আকরাম,ছোট হরিণার ২৫ বিজিবির কমান্ডার লেঃকর্নেল আতিক চৌধুরী ও  বরকল উপেজলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ম্যাজিষ্ট্রেট সাজিয়া পরভিন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন। ভোট গ্রহন চলাকালে কোথাও কোন প্রকার গন্ডগোলের খবরা-খবর পাওয়া যায়নি। উপ নির্বাচনে ৭টি ওয়ার্ডে নির্বাচন  ঘোষনা করা হলেও ১,২,৩ এবং ৪,৫,৬ এবং  ৩ ও ৯নং  ওয়ার্ডের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে সংরক্ষিত মহিলা পদে ৪ জন এবং সাধারন সদস্য পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। এছাড়া ৪নং ওয়ার্ডের পার্থ মনি চাকমা, ১নং ওয়ার্ডে সুরেশ চাকমা ও ২নং ওয়ার্ডের প্রীতি শংকর চাকমা বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচন হয়েছেন। এ ইউনিয়নে ৭টি ওয়ার্ডে  মোট ভোটার সংখ্যা হচ্ছে ৮ হাজার ৯৭৯ জন।

 

এদিকে বেসরকারীভাবে ১,২,৩ নং  সংরক্ষিত ওয়ার্ডে রিপনা চাকমা ও ৪,৫,৬ সংরক্ষিত ওয়ার্ডে  জো¯œা চাকমা এবং ৩ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে জয় সেন চাকমা ও ৯নং ওয়ার্ডেও সাধারন সদস্য পদে হরিলাল চাকমা বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন একাধিক সূত্রে জানা  গেছে। 

 

ছোট হরিণা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব প্রাপ্ত প্রিসাইটিডং অফিসার রাঙা মারমা জানান, এ কেন্দ্রে শান্তিপূর্নভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। সকালের দিকে ভোটারদের ভিড় থাকলেও বিকালে ভোটারের সংখ্যা একটু কম ছিল। এ কেন্দ্রে ২৮শ ৮২ ভোটের মধ্যে ১২শ ২৭টি ভোট কাস্টিং হয়েছে।

 

রিটার্নি কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা পল্লবী চাকমা জানান, শান্তিপূর্নভাবে ভোট গ্রহন সম্পন্  হয়েছে। কোথাও কোন প্রকার গোলযোগের খরা-খবর পাওয়া যায়নি। তবে ছোট হরিণা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় মোঃ ছগির নামে একজনকে আটক করা হয়েছে। তাকে শাস্তি দেয়ার পর  ছেড়ে দেওয়া হয়েছে।

 

উল্লেখ্য, গেল বছর ৪ জুন ৬ষ্ঠ ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ৩নং ওয়ার্ডে ছোট হরিণা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র দখল,ভোটারদের মারধর, ভোট জালিয়াতী ভোটারদের ভোট দানে বাধা প্রদানহ ইত্যাদি অভিযোগ এনে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করা হয়। এতে কোন প্রকার সুবিচার না পাওয়ায়  ১,২,৩,৪ ও ৯নং ওয়ার্ডের নির্বাচিত সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের ৭জন সদস্যরা শপথ গ্রহন না করায় তাদের পদগুলো শুন্য হয়ে যায়। ফলে নির্বাচন কমিশন উপ নির্বাচনের ঘোষনা দেয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ