• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

জুরাছড়িতে জাঁক বিরোধী অভিযান

সুমন্ত চাকমা,জুরাছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Apr 2017   Wednesday

জাঁক দিয়ে মাছ ধরা আইনত নিষিদ্ধ। কিন্ত কিছু অসাধু জেলের জাঁক দিয়ে মাছ শিকার করার কারণে বিভিন্ন প্রজাতির মাছ বিলুপ্তি হতে চলেছে। এ সব জেলেদের চিহিৃত করে সরকারী সকল সুযোগ-সুবিধা বন্ধ ও আইনুক ব্যবস্থা নেওয়া হবে।

 

বুধবার জুরাছড়ি উপজেলায় বনযোগীছড়া ইউনিয়নের কতরখাইয়া এলাকায় জাঁক বিরোধী অভিযান ও অবৈধ জাঁক ভেঙ্গে দেওয়ার কালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী এসব কথা বলেন।


এ সময় অভিযান পরিচালনা কালে থানা এএসআই মোঃ মাঈন উদ্দিন, মৎস্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।


জাঁক বিরোধী অভিযান কালে কতরখাইয়া এলাকায় বেশ কিছু জাঁক ধংস করে দেওয়া হয়। এ সময় জাঁক স্থাপনকারীদের কাউকে ঘটনাস্থলে না পাওয়ায় তাঁদেরকে জরিমানা করা সম্ভব হয়নি।


উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী আরো বলেন, এক সময় পার্বত্য চট্টগ্রামের কাপ্তাই হ্রদে ও ছড়ায় প্রচুর মাছ পাওয়া যেত। কিন্ত কালের ক্রমে অসাধু জেলেদের অবৈধ্য জাঁক ও কারেন্ট জালের মাধ্যমে মাছ শিকারে করায় দিন দিন মাছ বিলুপ্তী হচ্ছে।


উল্লেখ্য গেল মাসের আইন শৃঙ্খলা কমিটির সভা সহ বিভিন্ন সময় অনুষ্ঠিত সভায় নদীতে জাঁক দিয়ে মাছ না ধরার বিষয়ে আলোচনা এবং জাঁক অপসারণের বিষয়ে জনসাধারণকে সচেতন করার জন্য জনপ্রতিনিধিদের অনুরোধ করা হয়। এ ব্যাপারে ইতোপূর্বে জনসচেতনতার লক্ষে মাইকিংসহ ব্যাপক প্রচারণা অব্যাহত রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ