• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

শুভলং-এ ৩ লক্ষ টাকার অবৈধ কাঠ আটক

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Apr 2017   Saturday

রাঙামাটির বরকল উপজেলার শুভলং হাজাছড়া এলাকা থেকে অবৈধভাবে পাচারের সময় ৩ লক্ষ টাকার গোল কাঠ আটক করেছে ১৬ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তর। শুক্রবার এসব কাঠ উদ্ধার করা হয়।


জানা যায়, শুক্রবার ১৬ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরের পাশ্বস্থ স্থান থেকে ইঞ্জিন নৌকায় অবৈধ চোরাই কাঠ বোঝাই হচ্ছে গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে ১৬ আনসার ব্যাটালিয়ন এর অধিনায়ক মোহাম্মদ রাফিউদ্দিন জাকারিয়া নেতৃতে নিয়মিত টহল দল ঘটনাস্থলে যায়। এসময় টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাই কাঠ পাচার কারীরা প্রায় আনুমানিক ৩ লক্ষ টাকার অবৈধ গোল কাঠ পেলে পালিয়ে যায়। কাঠের মধ্যে রয়েছে, সেগুন, সিলকড়ই ও গামারী। এসময় টহল দলে আরো বিভিন্ন পদবীর ৫ জন ব্যাটালিয়ন আনসার ছিলেন। পরে ঘটনাস্থল থেকে নৌকায় করে চোরাই কাঠ গুলো ব্যাটালিয়ন সদর দপ্তরে আসা হয়।


এ ব্যাপারে ১৬ আনসার ব্যাটালিয়ন এর অধিনায়ক মোহাম্মদ রাফিউদ্দিন জাকারিয়া জানান, গেল কয়েক দিন পূর্বেও এই ব্যাটালিয়নের নিয়মিত টহল দল প্রায় ১০ লক্ষ টাকার চোরাই কাঠ আটক করে স্থানীয় বন বিভাগের নিকট হস্থান্তর করেছে। তিনি আরো জানান, এই আনসার ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ