• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    
 
ads

মানুষ হত্যার প্রতিবাদ ও এসএসসি পরীক্ষা নির্বিঘ্নে করার দাবীতে  খাগড়াছড়িতে মানববন্ধন

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Feb 2015   Wednesday

দেশব্যাপী সহিংস ঘটনায় মানুষ হত্যার প্রতিবাদ ও এসএসসি পরীক্ষা নির্বিঘ্নে করার দাবীতে বুধবার খাগড়াছড়িতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

 

শহরের শাপলা চত্বরে খাগড়াছড়ির সম্মিলিত সামাজিক উদ্যোগের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সামাজিক, ক্রীড়া সংগঠন, প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক মানুষ অংশগ্রহন করেন। এ সময় সুশাসনের জন্য নাগরিক (সুজন)’র খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট নাছির উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু দাউদ, সনাতন ছাত্র যুব পরিষদের সভাপতি প্রভাত তালুকদার, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিনিধি মোঃ শাহাদাৎ হোসেন, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের সভাপতি উবিক মোহন ত্রিপুরা, মারমা স্টুডেন্ট ফোরামের সভাপতি সাপ্রু মারমা এবং বৈশাখী টিভি’র প্রতিনিধি অপু দত্ত।

 

মানববন্ধনে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পৌরসভার প্যানেল মেয়র এটিএম রাশেদ উদ্দিন, খাগড়াছড়ি মহিলা কল্যান সমিতির সভানেত্রী শেফালিকা ত্রিপুরা, প্রথম আলো বন্ধু সভার সভাপতি নজরুল ইসলাম বাবলু, এডভোকেট রতন কুমার দে, শ্রমিক নেতা রনজিৎ দাশ প্রমুখ।

 

মানববন্ধন থেকে অবিলম্বে সকল সহিংস ঘটনা বন্ধ ও এসএসসি পরীক্ষা নির্বিঘ্নে করার দাবী জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ