• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

কাপ্তাইয়ে জনসেবার জন্য প্রশাসন শীর্ষক গণশুনানী অনুষ্ঠিত

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Feb 2015   Thursday

কাপ্তাইয়ে ‘জনসেবার জন্য প্রশাসন’ শীর্ষক গণশুনানী অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার উপজেলা মিলনায়তনে।

 

মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী জনসাধারণ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি ও পেশার অংশগ্রহণে এ গণশুনানী অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক সামসুল আরেফিন।রাঙামাটি জেলা প্রশাসনের অায়োজনে এ গণশুনানী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ইউএনও ইসরাত জাহান পান্না। বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক থোয়াইচিং মারমা, ভাইস চেয়ারম্যান নূর নাহার বেগম, সুব্রত বিকাশ তঞ্চঙ্গ্যা, উপজেলা আ’লীগ সভাপতি অংসুইচাইন চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: দিলদার হোসেন প্রমুখ।

 

এসময় আরও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, বিপ্লব মারমা, কেপিএম এর জিএম প্রশাসন মো: আনোয়ার হোসেন, নিরাপত্তা কর্মকর্তা শাহাবুদ্দিন আজাদ সহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাগণ।

 

সভার পূর্বে জেলা প্রশাসক কাপ্তাই ইউপি কার্যালয়, কাপ্তাই থানা পরিদর্শনসহ কর্ণফুলী ডিগ্রী কলেজের শিক্ষকদের সাথে এক বৈঠকে মিলিত হন। সভাশেষে উপস্থিত জনপ্রতিনিধি হেডম্যান, কারবারী ও জন সাধারণ জেলা প্রশাসকের নিকট আইন শৃংখলা পরিস্থিতিসহ তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা তুলে ধরেন।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সম্প্রীতি আর প্রাকৃতিক সম্পদে ভরপুর রাঙামাটিকে আরও সমৃদ্ধশালী করার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি আরও বলেন, জেলার মধ্যে কাপ্তাই একটি সমৃদ্ধশালী উপজেলা। এখানে সম্প্রীতি আর প্রাকৃতিক সম্পদে কমতি নেই। এ উপজেলা শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গণে বেশ এগিয়ে রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ