• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বরকলে দেশীয় চোলাই মদসহ আটক ১

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 May 2017   Sunday

রাঙামাটির বরকল উপজেলা সদরের বাজার সংলগ্ন লঞ্চ ঘাটে একটি দেশীয় ট্রলার বোট তল্লাসী করে ১শ ৫০ লিটার দেশীয় চোলাই মদসহ একজনকে আটক করেছে পুলিশ।  আটক ব্যক্তির নাম বেল্লাল হোসেন। সে  ভূষণছড়া ইউনিয়নের আমতলা গ্রামের আব্দুল সাত্তার হাওলাদারের ছেলে।

 

 পুলিশ জানায়, দীর্ঘ সময় ধরে রাঙামাটি থেকে মদ এনে বেল্লাল হোসেন এলাকায় মদের ব্যবসা শুরু করেছেন। ছোট হরিণা বাজারে মদ পাচার করছে বলে গোপন সংবাদ পাওয়ার পর শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় গোপন সংবাদের খবর পেয়ে বরকল থানার এস আই জীবন রায় চৌধুরীর নেতৃত্বে রাঙামাটি থেকে ছোটহরিণার উদ্দেশ্য আসা একটি দেশীয় ট্রলার বোট বাজারের লঞ্চ ঘাটে থাময়ে তল্লাসী করলে ১শ ৫০ লিটার দেশীয় চোলাই মদসহ মোঃ বেল্লাল হোসেন (৩২) কে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বেল্লালের সহযোগি মহিউদ্দিন (৩৬) পালিয়ে গেছে। তার বাড়ি রির্জাভ বাজারের শরিয়তপুর গ্রামে।

 

মামলার তদন্তকারি কর্মকর্তা এস আই আমিনুল ইসলাম জানান, আসামী বেল্লালের বিরুদ্ধে বরকল থানায় ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধনী ২০০৪ এর ২২(গ) ধারায় মামলা হয়েছে। (মামলা নং-০৪,২৭/০৫/২০১৭)। তাকে আদালতে চালান  দেয়া হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

           

ads
ads
আর্কাইভ