• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লামায় মোটর সাইকেল চালকের লাশ উদ্ধার

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 May 2017   Sunday

বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের ডাঃ হালিমের রাবার বাগান থেকে শনিবার রাতে মোঃ কামাল(৪২) নামের এক মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত কামাল উদ্দিন(৪২) সরই ইউনিয়নের ৮নং ওয়ার্ডেও হিমছড়ি পাড়ার মৃত আজু মিয়ার ছেলে এবং পেশায় ভাড়ায় একজন মোটরসাইকেল চালক।

 

মোটরসাইকেল চালক কামালের ছোট ভাই মোঃ জামাল উদ্দিন বলেন, গেল শুক্রবার দিবাগত রাত ১১ টার দিকে ক্যায়াজু পাড়া বাজার থেকে গজালিয়ার গাইন্ধা পাড়ায় অনুষ্ঠিত গানের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে যাত্রী পরিচয়ে দুইজন লোক মোটরসাইকেল চালক কামাল উদ্দিনকে গজালিয়ার উদ্দেশ্যে ভাড়ায় নিয়ে আসে। কামাল উদ্দিন রাতে বাড়ীতে না আসায় তার স্ত্রী সখিনা বেগম চিন্তিত হয়ে পড়ে তার আত্মীয় স্বজনদেও জানান। রাত পেরিয়ে সকালেও কামাল বাড়ীতে ফিওে না যাওয়ায় আত্বীয়-স্বজনসহ স্থানীয় লোকজন খুঁজতে থাকেন। খোঁজাখুঁজির একপর্যায়ে বাগনের পাশে রাস্তায় কামালের স্যান্ডেল পড়ে থাকতে দেখে গজালিয়া ইউনিয়নের ডাঃ হালিমের রাবার বাগানে খোঁজাখুজি কওে রাস্তা থেকে ১শত ফুট দূরে কামালের ক্ষত অবস্থায় মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কামালের মৃত দেহ উদ্ধার করে।

 

নিহতের স্ত্রী সখিনা বেগম ও ভাই জসিম উদ্দিন বলেছেন, কি কারণে তার ভাইকে হত্যা করা হয়েছে এ বিষয়ে তারা কিছুই জানেন না। তারা ভাইয়ের মৃত্যুতে হতাশ ও শংকিত রয়েছেন। তারা ৬ ভাই ৩ বোনের মধ্যে কামাল সব চাইতে বড়। তিনি তার ভাইয়েরাহত্যাকান্ডের সুস্থ বিচারের দাবী জানান।

 

খবর পেয়ে গজালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ(আই.সি) মোঃ হাতেম আলী ও গজালিয়া ইউপি মেম্বার মিজানুর রহমানের  সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, ঘটনাস্থলে পৌঁছে সকলের সম্মুখে মোটর চাইকেল চালক মোঃ কামালের লাশ উদ্ধার করে। এ সময় তারা কামালের কান থেকে রক্ত ঝরতেও শরীওে আঘাত দেখা পান। 

 

লামা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেছেন, মোটরসাইকেলটি গজালিয়ার একটি বাগান থেকে রোববার সকালে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি পরিকল্পিত হত্যাকান্ড মনে হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় আনা হয়েছে। থানায় মামলা দায়ের করা হয়েছে। লাশ উদ্ধার কওে ময়না তদন্তের জন্য বান্দরবান সদও হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ