• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    
 
ads

রামগড়ের রহিমা আক্তার স্ত্রীর স্বীকৃতি চান

শ্যামল রুদ্র,রামগড় : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jul 2017   Friday

খাগড়াছড়ির রামগড় উপজেলার ফেনীরকুল গ্রামের দরিদ্র আহসান উলাহ’র মেয়ে রহিমা আক্তার (২৩)কে বিয়ের মিথ্যা আশ্বাস দিয়ে প্রতিবেশি মো.আরমান হোসেন (২২) কয়েক মাস পূর্বে শারীরিক সর্ম্পক গড়ে তোলে। সে একই এলাকার মো. মোস্তফা কামালের ছেলে।

 

একাধিক বার এ অনৈতিক সর্ম্পকের কারণে রহিমা আক্তার এক পর্যায়ে গর্ভবতী হয়ে পড়ে। এক সময় বিষয়টি এদিক-ওদিক হয়ে গ্রামের লোকজন জেনে গেলে মো.আরমান হোসেন সর্ম্পকের বিষয়টি অস্বীকার ও অবজ্ঞা-প্রদর্শন করে এলাকা ছেড়ে পালিয়ে যায়। এ নিয়ে স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে কয়েকবার দেন দরবার হয়। কিন্তু শেষ পর্যন্ত স্থানীয় গ্রাম্য সালিশে এ অনৈতিক কর্মকান্ডের সুরাহা না হওয়ায় নির্যাতিতা রহিমা আক্তার মো.আরমান হোসেনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন আইনে সম্প্রতি রামগড় থানায় মামলা রুজু করেন।

 

ভাগ্যবিড়ম্বিত সন্তান সম্ভবা রহিমা আক্তার সাংবাদিকদের জানান, গত বছরের ১৫ নভেম্বর (১৫/১১/২০১৬) বাসায় কেউ না থাকার সুযোগে আরমান হোসেন পবিত্র ধর্মগ্রন্থ ছুঁেয় তাকে বিয়ের প্রতিশ্র“তি দিয়ে শারীরিক ভাবে মিলিত হয়। ওই থেকে ইচ্ছার বিরুদ্ধে পৌন:পুনিক দৈহিক মিলনে গর্ভবতী হয়ে পড়ে। এখন পাঁচ মাসের অন্ত:সত্ত্বা রহিমা আক্তার। এ ঘটনা আরমান ও তার পিতামাতাকে জানালে, বিষয়টি অস্বীকার করে নানা ভাবে হুমকি-ধামকী দেয় তারা। এ নিয়ে আরও ঘাঁটাঘাঁটি ও এটা-সেটা করলে চরম পরিণতি ভোগ করতে হবে বলে শাসায়।

 

   মেয়ের বাবা আহসান উল্যাহ অভিযোগ করে বলেন, ছেলে পক্ষের লোকজন টাকা দিয়ে বিষয়টি মিমাংসার জন্য চাপ দেয় কিন্তু স্ত্রীর মর্যাদা ছাড়া অন্যকোন উপায়ে মিমাংসায় যেতে রাজি না হওয়ায় ছেলের বাবা মোস্তফা হোসেন নানা ভাবে তার পরিবারকে হুমকী দিচ্ছে। তিনি আরও বলেন, আসন্নপ্রসবা মেয়ে রহিমা কেবল স্ত্রীর মর্যাদা পেলেই ন্যায় বিচার নিশ্চিত হয়েছে বলে মনে করব। অন্যদিকে, প্রতারক ও লম্পট ছেলের নাম ও জন্ম নিবন্ধন সনদ পরিবর্তন করে অন্য নামের পাসর্পোটে ভেতরে-ভেতরে বিদেশে চলে যাওয়ার কৌশল খোঁজছে তার অভিভাবকেরা বলে আহসান উল্ল্যাহ সাংবাদিকদের জানান।

 

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. শরিফুল ইসলাম এই প্রতিনিধিকে বলেন, মামলার আসামী আরমান হোসেনকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না, মনে হয় এলাকা ছেড়ে পালিয়েছে। তবে  যত দ্রুত সম্ভব আসামীর বিরুদ্ধে আদালতে চার্জ শিট দেওয়া হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ