• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

কাউখালীতে দূস্কৃতকারীদের দেয়া বিষে ৮টি গরুর মৃত্যুঃ আক্রান্ত আরো ১৪টি

কাউখালী প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jul 2017   Saturday

রাঙামাটির কাউখালী উপজেলার নাইল্যাছড়ি এলাকায় সামিয়া ডেইরী ফার্মে খাবারের সাথে দূস্কৃতকারীদের দেয়া বিষে ৮টি গরুর মৃত্যু হয়েছে। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আরো ১৪টি গরু। ১৯ জুলাই সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বিষ প্রয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন। এব্যাপারে কাউখালী থানায় সাধারণ ডায়েরী করেছেন ফার্মের মালিক।

 

সামিয়া ডেইরী ফার্মের মালিক মোঃ নজরুল ইসলাম তাজল জানান, দেশী বিদেশী মিলে তার ফার্মে ২২টি গরু ছিল। ফার্মের বাইরে বিভিন্ন স্থানে বর্গা দিয়েছেন প্রায় ১০/১২টি গরু। রাতদিন খাটা খাটনির মাধ্যমে নিজের চোখের সামনেই বেড়ে উঠতে থাকে এসব গরু। আসছে ঈদুল আযহায় গরু বিক্রি করে ব্যাংকের ঋণ পরিশোধের কথা ছিল। কিন্তু ১৯ জুলাই নজরুলের সবকিছু তছনছ করে দিল দূস্কৃতকারীরা। আসরের নামাজের পর ফর্মের গরুর জন্য খাবার প্রস্তুত করে গরুর সামনে দিয়ে মাগরিবের নামাজ আদায় করতে মসজিদে যায় নজরুল। এরই মধ্যে কোন এক ফাঁকে অজ্ঞাত দূস্কৃতকারীরা ফার্মে থাকা গরুগুলো খাবারে বিষ মিশিয়ে দিয়ে পালিয়ে যায়। বিষাক্ত খাবার খেয়ে গরুগুলো ছটফট করতে থাকে। নামাজ শেষে নজরুল ফার্মে এসে দেখেন ২২টি গরুর মধ্যে ৮টি গরুই মাটিতে লুটে পড়ে ছটফট করছে। অবশিষ্ট গরুগুলাও বিষক্রিয়া আক্রান্ত হয়ে ছটফট করছে। এর আগে স্থানীয় প্রাণী চিকিৎক ধনপতি সরকারকে দিয়ে গরুগুলো বাঁচাতে প্রাণপন চেষ্টা করেন নজরুল। কিন্তু কোন কাজ হয়নি।


তিনি আরো জানান, একটু আগেই যে গরুগুলা সুস্থ ও স্বাভাবিকভাবে খাবার গ্রহণ করছিল তার চোখের সামনেই কাটা কবুতরের মত ছটফট করতে দেখে নিজেই হুশ হারিয়ে ফেলেন। শেষমেষ কাউখালী প্রাণী সম্পদ অফিসে খবর দেন তিনি। প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ মঈনুল ইসলাম প্রায় দু’ঘন্টা পরে ঘটনাস্থলে যান। কিন্তু তিনি যাওয়ায় আগেই আটটি গরুই মারা যায়। যার বাজার মুল্য ৮ থেকে ১০ লক্ষ টাকা হবে।


তাজল জানান, তার ইচ্ছা ছিল বিদেশ যাওয়ার। প্রবাসী বড় ভাইয়ের পরামর্শে বিদেশে যাওয়ার টাকা দিয়ে দেশে কিছু একটা করার চেষ্টা করেন। মোটা তাজা করণ ও দুগ্ধজাত গরুর ফার্মের জন্য ২০১৬ সালের ডিসেম্বরে কৃষি ব্যাংক কাউখালী শাখা হতে ১৬ লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন এ তরুন ফার্মার। পরিবারের সহযোগীতা ও ব্যাংক ঋণ সব মিলয়ে তার এ ফার্মে পূঁজি বিনিয়োগ করেন প্রায় ৩০ লক্ষ টাকা।


তিনি জানান, আমার সাথে কারো ব্যক্তিগত শত্র“তা থাকতে পারে, কিন্তু আমার নিরীহ প্রাণীগুলো কি দোষ করেছে। আমি কারো কাছে বিচার প্রার্থী হবোনা, এর বিচার আমি আল্লাহর দরবারে দিলাম।


ধনপতি সরকার জানান, দীর্ঘ প্রায় বিশ বছর ধরে অবলা প্রাণী নিয়ে কাজ করছি। অনেক গরু ছাগল আমার সামনে মারা গেছে কিন্তু কোন দিন এত খারাপ লাগেনি। কিন্তু এক সাথে এতগুলো আমার সামনে মারা যেতে দেখে চোখের পানি ধরে রাখতে পারিনি।


উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোৎ মঈনুল ইসলাম জানান, ঘটনাস্থলে যাওয়ার আগেই ৮টি গরু মারা যায়। অবশিষ্ট ১৪টি গরুও বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে। এসব গুরুগুলোকে ইনজেকশনের মাধ্যমে বিষমুক্ত করার চেষ্টা চলছে। তবে বিষ গুরুর রক্তের সাথে মিশে যাওয়ায় বেঁচে থাকা গরুগুলোর অবস্থাও আশংকামুক্ত বলা যাচ্ছে না।


তিনি আরো জানান, প্রাথমিকভাবে ৮টি গরু বিষ ক্রিয়া মারা গেছে বলে ধারনা। তারপরও মারা যাওয়ার কারণ নিশ্চিত হওয়ার জন্য গরুগুলো ময়নাতদন্ত করে তার আলামত সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।


কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল করিম জানান এ ব্যাপারে ফার্মের মালিক থানায় একটি জিডি করেছেন। মারা যাওয়ার গরুগুলো থেকে আলামত সংগ্রহ করে পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে। সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ