• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    
 
ads

বরিশাল থেকে থ্রী হুইলার কিনতে এসে খাগড়াছড়িতে যুবক নিখোঁজ

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Jul 2017   Saturday

বরিশাল থেকে খাগড়াছড়িতে থ্রী হুইলার কিনতে এসে নিখোঁজ হয়েছেন মো: রিপন(৩০) নামে এক যুবক।  বৃহস্পতিবার দুপুর থেকে কোন সন্ধান পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করছেন  তার পরিবার। তার ব্যবহৃত মুঠোফোন বন্ধও রয়েছে। নিখোঁজের চাচাত ভাই মো: লিটন শনিবার খাগড়াছড়ি সদর থানায় অভিযোগ করেছেন।

 

লিটন জানান, মো: রিপন বরিশাল জেলার বানিয়াপাড়া উপজেলার শৌলিয়াবাকপুর গ্রামের সুলতান মিয়ার ছেলে। গেল বুধবার সন্ধ্যায় এলাকার ইউনুস সর্দারকে সাথে নিয়ে খাগড়াছড়িতে থ্রী হুইলার কিনতে আসে। বৃহস্পতিবার দুপুর থেকে কোন সন্ধান পাওয়া যাচ্ছে না শুনে তার খোঁজ করতে শনিবার সকালে খাগড়াছড়ি এসেছেন।

 

নিখোঁজ রিপনের ব্যবসায়িক সহযোগী ইউনুস সর্দার জানান, বুধবার খাগড়াছড়ি আসার পর শহরের একটি হোটেলে রাত্রিযাপন করি। বৃহস্পতিবার সকালে স্বর্ণিভর এলাকায় গিয়ে অটোরিক্সা চালক মনতোষ চাকমার বাড়িতে একটি থ্রী হুইলার দরদাম করেন। এরপর ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে খাগড়াছড়ির অগ্রণী ব্যাংকে গিয়ে আর ফিরেননি। দুপুর সাড়ে ১২টায় তার মুঠোফোনে কল করা হলে বন্ধ পাওয়া যায়। এরপর তিনি তার বাড়িতে খবর দেয়।

 

মনতোষ চাকমা জানান, রিপন কিছুদিন আগে কমলছড়ি এলাকায় থ্রী হুইলার কিনতে আসেন। সেখানে তার সাথে পরিচয় হয়। তখন তার দু`টি থ্রী হুইলার বিক্রি করবেন বলে জানালে তিনি কিনতে আগ্রহ করে এবং ঈদের পরে আসবেন বলেন জানান। গেল বৃহস্পতিবারে তার বাড়িতে গিয়ে গাড়ি দেখে যান এবং ২ লক্ষ ৬০ হাজার টাকা দিয়ে নেবেন বলে ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে যান। এরপর সে আর আসেননি।

 

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, নিখোঁজের পরিবার থানায় অভিযোগ করেছেন। ঘটনার বর্ণনা শুনে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ